“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: মরিবা পিরীতি সাধনে

কৈরনা কৈরনা পিরীতি ভাবনা,
মরিবা পিরীতি সাধনে।
পিরীতি করিয়া, গেল যে মরিয়া,

ত্বরিল সে দুই জাহাঁনে।।

পিরিতি সহিত কলঙ্ক হৈ মিত,
পিরীতি করিল যে জনে।
মন তন তার, হয় পরিষ্কার,
বসন যেমন সাবুনে।।

পিরীতি কাঞ্চন, অমূল্য রতন,
পিরীতি রাখিও গোপনে।
পিরীতি সুরীতি, পিরীতি সারথী,
পিরীতি জানেনা কুজনে।।

পিরীতি কি ধন, জাননিরে মন,
পিরীতি করয়ে সুজনে।
পিরীতি কারণ, করিলা সৃজন,
দু’কূল হযরত রহমানে।।

জগতে দুর্জন, বটে যার মন,
মজে না পিরীতি সাধনে।
নবীর সহিত, যখন পিরীত,
করিলা হযরত ছোবহানে।।

চন্দ্রের সহিত, করিল পিরীত
দিবাকরে দেখ গগনে।
আর্শয়ে কুর্ছিয়ে, গগনে পিরীতি,
করিল ধরণী সদনে।।

জগতে এমন, আছে কোন জন,
করে না পিরীতি দু’জনে।
গাউসে আজমে, করিলা করমে,
পিরীতি মকবুলেরী সনে।।

লেখকঃ আবদুল গণি কাঞ্চনপুরী

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

মাইজভাণ্ডারী গান

আমি যদি ফকির হইতাম

  • Sub Title: না থাকিত ঘরবাড়ি
মাইজভাণ্ডারী গান

প্রিয়ে তোমায় দেখব একবার

  • Sub Title: খেলিব আনন্দ খেলা আরশ তলে
কবিয়াল রমেশ শীল

প্রেম করে হল একি যাতনা

  • Sub Title: আমি মানুষ চিনে প্রেম করিলাম আশা পূর্ণ হলনা
মাইজভাণ্ডারী গান

প্রাণ প্রিয়া আসবে কবে

  • Sub Title: বিরহে প্রাণ যেতেছে বাঁচি নারে বাঁচি নারে
মাইজভাণ্ডারী গান

প্রেম নূরে নূরানী বাবা

  • Sub Title: আবদুল মজিদ শাহা আজিম নগরী ধন
মাইজভাণ্ডারী গান

সালাতুল্লাহ্ সালামুল্লাহ্ আলারূহে রসূলিল্লাহ্

  • Sub Title: সালাতুল্লাহ্, সালামুল্লাহ্, আলানূরে নবীয়ীল্লাহ্
দুর্বিন শাহ

নিমাই কেন হলে তুই সন্ন্যাসী

  • Sub Title: মাকে তুমি পাশরিয়া
রাধারমণ দত্ত

শ্যাম নি আইছইন গো চন্দ্ৰা তোর কুঞ্জেতে

  • Sub Title: সত্য সত্য ক’লো চন্দ্ৰা দোহাই তোর পায়েতে
রাধারমণ দত্ত

সন্ধ্যাকালে বাজাও বাঁশি

  • Sub Title: কালিয়ার সোনা গৃহকর্ম রাখি বাঁশি শুনতে পারি না ধু
রাধারমণ দত্ত

ও জলে দেখিবি যদি আয়

  • Sub Title: সোনার বরন গৌর আমার নদীয়ায় বেড়ায়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন