প্রাণ যায় গো যায়
কেন বন্ধু আমায় ছেড়ে
গেল মথুরায়।।সই লো সই
বন্ধু গেল মথুরাতে
তাতে নাই মোর ক্ষতি
হাতের বাঁশি সঙ্গে নিয়া
করেছে ডাকাতি
আর তো না শুনিব কর্ণে
ওই বাঁশির গান
রাধা রাধা বলে কে গো
জুড়াইবে প্রাণ
সখি কী করি কী উপায়
এ দরদি কে হইবে
কে যাইয়া বোঝায়।।সই লো সই
বন্ধু গেল মথুরাতে
দুঃখ নাই মোর মনে
বৃন্দাবন হইয়াছে শূন্য
বন্ধুয়া বিহনে
নয় লক্ষ গাভী কান্দে
কৃষ্ণাহারা হইয়া
শুকসারি-কোকিল ডাকে
বসন্তের বাও পাইয়া
যৌবনও সময়ে বন্ধুহারা
শূন্য বিছানায়।।সই লো সই
যত পারি কাঁদব আমি
আমার কী বা হবে
শত কাদা আমার, কিন্তু
একদিন সে কাঁদিবে
গলেতে কলসি বেঁধে
আমার প্রাণ ত্যাজিব
দয়াল নামের এই কলঙ্ক
জগতে রাখিব, বলে দুর্বিন শায়
পশুপক্ষী তৃণলতা
গাহিবে সদায়।।
প্রাণ যায় গো যায়
- Sub Title: কেন বন্ধু আমায় ছেড়ে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 138
বাউল গান এর নতুন প্রবন্ধ
ধন্য নদীয়ায় উদয় হইল গৌর নিতাই
- Sub Title: এমন মধুমাখা নামের ধ্বনি আর কর্ণে শুনি নাই চি
জলধারা দেও গো সখী মাথে
- Sub Title: কর্মদোষে পাইলাম না গো শ্ৰী জগন্নাথে
আমি তোমায় ডাকি গুরু হে গুরু
- Sub Title: ডাক দিলে ডাক শুনো না
যদি প্রলোভন মাঝে ফেলে রাখ
- Sub Title: তবে বিশ্ব বিজয়ী রিপুহারী রূপে, হরি
প্রিয় রঙ্গিলারে রূপার্শিয়ে ঝলকিয়ে
- Sub Title: রূপার্শিয়ে ঝলকিয়ে পলাইলারে
করিহুল কল বম আজ হিজরা
- Sub Title: নহিলুল জিছমম আজ হেমা, আগেসনী আন্তা মওলানা
আইল না গো প্ৰাণবন্ধু মনে রইল খেদ
- Sub Title: যামিনী হইল ভোর
আইলে না রে বন্ধু, আইলে না রে
- Sub Title: অবলার মরণকালে রে
আর, কতদুরে আছ, প্রভু
- Sub Title: কতদুরে আছ, প্রভু, প্রেম-পারাবার?
মজো রে পাগেলা মন
- Sub Title: গরল পিরিত ছেড়ে দিয়া
বন্ধু রে-
- Sub Title: তোর দয়াল নামটি জগতে ঘোষণা
আমি পথ-মঞ্জুরী ফুটেছি আঁধার রাতে
- Sub Title: গোপন অশ্রু-সম রাতের নয়ন-পাতে
বাংলা
English