বন্ধে কেন করে গো এমন
ভাব দেইখা বাঁচি না।
বন্ধু থাকে পরার বাড়ি
ঠেকছি হইয়া নারী
বুক ফেটে যায়
আমার মুখ ফোটে না।।দারুণ বৈশাখ মাসে
বন্ধু গেল বিদেশে
জ্যৈষ্ঠ মাস চলে গেল
ফিরে এলো না।।আসিল আষাঢ়
খালে বিলে জোয়ার
যৌবন নদীতে আর
বাধ মানে না।।শ্রাবণে বারিষায়
বাড়ির আঙিনায়
কত নাইওরি পাল উড়াইয়া
করে আনাগোনা।
ভাদ্র আশ্বিনে
শরতে চাঁদ গগনে
অবলা নারীর প্রাণে
ধৈর্য ধরে না।।কার্তিক মাসে জলের টান
অগ্রহায়ণে পাকে ধান
পৌষ মাস শীত আসিল
দিতে যাতনা।
মাঘ মাসিয়া শীতে
ও সই এক বিছানাতে
বন্ধু নাই সাথে
ঘুমে ধরে না।।বসন্ত ফাল্গুনে
যৌবন-কাননে
ফুল ফুটিল সই গো
অলি বসে না।
সামনে চৈত্র মাস
দুর্বিন শাহর সর্বনাশ
শমন আসিল দ্বারে
বন্ধু এলো না।।
বন্ধে কেন করে গো এমন
- Sub Title: ভাব দেইখা বাঁচি না
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 28
বাউল গান এর নতুন প্রবন্ধ
শ্ৰী গুরু গৌরাঙ্গ ব্ৰজেন্দ্ৰ নন্দন
- Sub Title: পাপীতাপী নিস্তারিতে অবনীতে নৈদে আগমন
রসিক সুজন
- Sub Title: রসিক সুজন ভাইরে দুইজন
রিমিকি ঝিমিকি ঝরে ভাদরের ধারা
- Sub Title: মন যে কেমন করে হল দিশাহারা
সুরধুনীর তীরে গো সোনার গৌর উদয় হইয়াছে
- Sub Title: দেখবে যদি আয় গো তোরা কী শোভা ধরেছে গো
ডাকিও না রে শ্যামের বাঁশি আমার ঘরে বাদী গুরুজনা
- Sub Title: বারে বারে অবলারে আর জ্বালা দিও না
দেখা যদি দিলে ছেড়ো না আর, আমি অতি দীনহীন
- Sub Title: নাহি কি হেথা পাপ মোহ বিপদরাশি
মহাসিংহাসনে বসি শুনিছ, হে বিশ্বপিত
- Sub Title: তোমারি রচিত ছন্দে মহান্ বিশ্বের গীত
গেড়ে গাঙের ও ক্ষেপা
- Sub Title: হাপুর-হুপুর ডুব পাড়িলি
ওরে আয় রে তবে, মাত্ রে সবে আনন্দে
- Sub Title: আজ নবীন প্রাণের বসন্তে
তুমি সন্ধ্যার মেঘমালা তুমি আমার নিভৃত সাধনা
- Sub Title: মম বিজনগগনবিহারী
আখি হইল ঘোর গো সখী নিশি হইল ভোর
- Sub Title: আদরের বন্ধু রইল কত দূর
বাংলা
English 
Comments