“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

বন্ধু যদি হইত বাতাস
বন্ধু যদি হইত বাতাস
  • Sub Title: সর্বদায় লাগিত অঙ্গে

বন্ধু যদি হইত বাতাস
সর্বদায় লাগিত অঙ্গে
পুরিত মনের বিলাস।।

হইত যদি সোনা রূপা
বানাইতাম কর্ণচাপা গো
কানে দিয়া সোনার গয়না
সুখে থাকতাম বারোমাস।।

হইত যদি হইত রাত্রি
আমি হইতাম মোমের বাতি গো
ধরিয়া উজ্জ্বল জ্যোতি
আঁধারে করতাম প্রকাশ।।

বন্ধু যদি হইত কবর
এ দুর্বিন শাহ বান্ধিত ঘর গো
বন্ধু যদি হইত কাফন
আমি হইতাম মরা লাশ।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

গোপন প্রাণে একলা মানুষ যে
গোপন প্রাণে একলা মানুষ যে

গোপন প্রাণে একলা মানুষ যে

  • Sub Title: তারে কাজের পাকে জড়িয়ে রাখিস নে
আগে মন সাজো প্রকৃতি
আগে মন সাজো প্রকৃতি

আগে মন সাজো প্রকৃতি

  • Sub Title: প্রকৃতির স্বভাব ধরো সাধন করো
কই গো রাধার মনচোর
কই গো রাধার মনচোর

কই গো রাধার মনচোর

  • Sub Title: প্রেম করিয়া গেল ছাড়িয়া

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন