বন্ধুগণ হিংসা ধর্ম প্রবল কলিতে।
করে ধর্ম নামে অধর্ম কাজ ফকিরি দল দলিতে।চার মোজাব চার খান্দান তরিকা দেখা যায়,
এক তরিকার কথা কেবল জাহের করে জোর গলায়,
আর তিন তরিকা কোন দিগে যায়, পারেনি কেহ বলিতে।চার তরিকার মর্ম জানি মাইজভাণ্ডারী খারাপ হয়,
স্বার্থ লোভী হিংসুকের দল তারাইত এই কথা কয়।
হালকা জিকির ভাল কাজ নয়, বুঝায় গিয়ে পল্লীতে।খোদার পাগল ফকিরের দল যখন বেচাল শরীফ যায়,
কবরে রোয়াজা উঠে লাখে লাখে বাত্তি পায়,
শিন্নি মানত ছড়াছড়ি জেয়ারত হয় দিন রাতে।আজীবন হিংসা করিয়া যখন কবরে যায়,
মাওলা জানে হিংসুকেরা কেমন করে গা সামলায়,
কয় রমেশে নিবে শেষে দোজকের হাজাল দিতে।।
বন্ধুগণ হিংসা ধর্ম প্রবল কলিতে
- Sub Title: করে ধর্ম নামে অধর্ম কাজ ফকিরি দল দলিতে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ আঞ্চলিক সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 90
বাউল গান এর নতুন প্রবন্ধ
নূরি মাওলা মাইজভাণ্ডারী তৌহিদের সর্দার
- Sub Title: পলকে পলকে করে লাখে লাখে পার
বলো নামের শেষে পদবিটা
- Sub Title: যুক্তি নাই এই উপাধি এখন টানার
চুপ করে আছিস মন কিবা শক্তিবলে
- Sub Title: হরি বলে এখন তুমি ভেসে যাও প্ৰেম সলিলে ধু
শোনো গো ললিতা সখি
- Sub Title: তারে দিও আনিয়া
পিরিতি করি শ্যাম-কালাচান্দে
- Sub Title: ঠেকাই গেল ফান্দে;
গউর এসো আমার আসরে
- Sub Title: বিনয় করি ডাকি গৌর তোমারে
প্রাণবন্ধু কালিয়ার সোনা
- Sub Title: আর আমায় ভুলে যাইও না
প্রতি বাদ্যে বাজেরে মন- লা এলাহা ইল্লাল্লাহ
- Sub Title: মন কর্ণ ধৈরে শুন- লা এলাহা ইল্লাল্লাহ
কিনা দোষে তেজিলায় আমারে রে বন্ধু
- Sub Title: কিনা দোষে তেজিলায় আমারে ধু
বাঁশি বাজায় গো শ্ৰীকান্তে
- Sub Title: রাধা রাধা রাধা ধ্বনি পাইলাম শুনতে
আমার যেমনের বেণী তেমনি রবে চুল ভিজাব না
- Sub Title: আমি সিনানে যাব সিনান করিব না
বাংলা
English