“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

বলি তোরে খুব হুঁশিয়ারে
বলি তোরে খুব হুঁশিয়ারে
  • Sub Title: থেকো রে সাবধান

বলি তোরে খুব হুঁশিয়ারে
থেকো রে সাবধান
বায়ুকোণে সাঁঝ বাঁধিয়া
আসবে রে তুফান।।

নদীর নাম হয় কামসাগর
যখন নদীর উঠে লহর
তখন জানো নদীর ভিতর
ভাসে এক নিশান
ডাইন পাশেতে কিছু পড়া
জানো তার সন্ধান।।

বামটার দিকে করো সাধন
মনোবাঞ্ছ হবে পূরণ
‘আম্বরণ সাম্বরণ’
সুতা আছে বিদ্যমান
পড়ো যদি তার চক্করে
হবে পেরেশান।।

আর এক সুতা প্রসারণ আছে
সেই সুতা হয় নদীর নিচে
মণিমুক্তা ভাসিতেছে
সুল্লারই সমান
সেই সুতার সাধন করিলে
হবে না লোকসান।।

খুব হুঁশিয়ারে সাবধান হইয়া
নদীর কূলে বসো যাইয়া
অনুরাগের হুমা ডেকে
আসবে রে তুফান
কয় দুর্বিন শাহ, থাকলে আশা
নৌকাটা ধরো উজান।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

তোরা দেখবে যদি আয় গৌরচান্দে
তোরা দেখবে যদি আয় গৌরচান্দে

তোরা দেখবে যদি আয় গৌরচান্দে

  • Sub Title: শ্রীবাস আছে মুকুন্দ হরিদাস আর রামানন্দ
শুন মাইয়ার পরিচয়
শুন মাইয়ার পরিচয়

শুন মাইয়ার পরিচয়

  • Sub Title: অনন্ত মাইয়া দেখ চাইয়া এক মাইয়া সৃষ্টি প্ৰলয় চি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন