রঙিন টাকা, ও রঙিলা টাকা রে
তুমি রঙে রঙে খেল
টাকা রে, তোমার যে ধন্য জীবন সবাই বাসে ভালো রে।।যার হাতে যাও তার কথা কও এই যে তোমার রীতি
টাকা রে, তোমার ভালোবাসা যেমন কালো মাইয়ার পিরিতি রে।।কত জ্ঞানী কত গুণী তোমার প্রেমে পড়ে
টাকা রে, তোমারে পাইবার আশায় কতকিছু করে রে।।তুমি যার কাছে থাকো তারে করো ধনী
টাকা রে, তোমারে না পাইলে যেমন মণিহারা ফণী রে।।তোমার ভক্ত এ সংসারে প্রতি ঘরে ঘরে
টাকা রে, ভক্তিপূর্ণ অন্তরে তোর আরাধনা করে রে।।মানুষ যারা দিছে তারা তোমার মুখে ছাই
টাকা রে, মিছা ভবে তোমায় নিয়া মাতালের বড়াই রে।।যে তোমায় ভালোবাসে না তারে কয় পাগল
টাকা রে, করিমের দেনার খাতায় হইল না উসল রে।।
রঙিন টাকা, ও রঙিলা টাকা রে
- Sub Title: তুমি রঙে রঙে খেল
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 9
বাউল গান এর নতুন প্রবন্ধ
আমরা খুঁজি খেলার সাথি
- Sub Title: ভোর না হতে জাগাই তাদের ঘুমায় যারা সারা রাতি
গুরু রূপের পুলক দিচ্ছে ঝলক
- Sub Title: যার অন্তরে
কি ভাব নিমাই তোর অন্তরে
- Sub Title: মা বলিয়ে চোখের দেখা
বঁধুয়া, অসময়ে কেন হে প্রকাশ
- Sub Title: সকলই যে স্বপ্ন ব’লে হতেছে বিশ্বাস
রঙ্গে রাঙ্গে আর কতদিন চালাইবায় তরণী বানাইয়া
- Sub Title: নাইয়া নৌকা লাগাও বন্ধের ঘাটে ধু
হুজুরের নামাজ এমনি ধারা
- Sub Title: ইবলিসের সেজদার দায় ঠাঁই, চাই ঠাঁই ছেড়ে ঠাঁই
গুরু বল নৌকা খোল
- Sub Title: সাধের জোয়ার যায়
শুন এগো প্রাণ লতিকা কি বলব বাঁশির কথা
- Sub Title: ধ্বনি শুইনো গৃহে থাকা দায়
সরল হয়ে ভজ দেখি তাঁরে
- Sub Title: তোরে যে পাঠায়েছে
কত সে জনম কত সে লোক
- Sub Title: পার হয়ে এলে হে প্রিয় মোর
আমি দেখিলাম এ সংসার ভোজবাজি প্রকার - ভোজবাজি
- Sub Title: দেখতে দেখতে কেবা কোথা যায়
খোদা তুমি জলিল জব্বার
- Sub Title: মহিমা অপার
বাংলা
English 
Comments