“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আমি নারী কপালপোড়া
আমি নারী কপালপোড়া
  • Sub Title: ভাঙা কপাল লয় না জোড়া

আমি নারী কপালপোড়া
ভাঙা কপাল লয় না জোড়া
নিষ্ঠুর বন্ধে ছেড়ে গেল মোরে গো।।

প্রাণসখি গো
কূল দিলাম কূল পাইবার আশে
ও কেন বন্ধে ভিন্ন বাসে
কলঙ্কি সাজাইল ঘরে ঘরে
মনে যদি এত ছিল
তবে কেন প্রেম বাড়াইল
প্রাণসখি গো
জানলে প্রাণি দিতাম না আর তারে গো।।

প্রাণসখি গো
নবযৌবন দিলো উঁকি
কেমনে বান্ধিয়া রাখি
প্রাণপাখি যাইতে চায় গো উড়ে
বসন্তের শীতল বাতাসে
শুইলে না নিদ্রা আসে
প্রাণসখি গো
বুক ভেসে যায় নয়নেরই নীরে গো।।

প্রাণসখি গো
কালবসন্ত দিলো দেখা
আর তো যৌবন যায় না রাখা
বন্ধু ছাড়া দিব যৌবন কারে
দুর্বিন শাহ কয় নারীর যৌবন
ও যেমন জোয়ারের মতন
প্রাণসখি গো
ভাটা দিলে আসিবে না ফিরে গো।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

ত্রিবেণীয়ার গাঙে
ত্রিবেণীয়ার গাঙে

ত্রিবেণীয়ার গাঙে

  • Sub Title: ভাঙা নাও বাইতে দিলে রঙ্গে
আমরা ধন্য গাইয়া যাই
আমরা ধন্য গাইয়া যাই

আমরা ধন্য গাইয়া যাই

  • Sub Title: পুবের বাড়ির মোড়ল বেটার গুণের সীমা নাই
শ্যামকালিয়া আইনে দেখা
শ্যামকালিয়া আইনে দেখা

শ্যামকালিয়া আইনে দেখা

  • Sub Title: শুধু মুখের কথায় প্ৰেম করিলাম নয়নে না হল দেখা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন