আমি পাপী গোনাহগার
সালাম জানাই বারেবার
নিজ গুণে করো দয়া
বাবা শাহজালাল।।দয়ারও ভাণ্ডার তুমি
কর্ণেতে শুনেছি আমি
করজোড়ে খাড়া আছি
সাজিয়া কাঙাল।
কৃপাবিন্দু দান করিও
ভবসাগর উদ্ধারিও
ছাড়ব না আর চরণ দুটি
ইহ-পরকাল।।তোমারই করুণার ফলে
কত পাপী ভূমণ্ডলে
ভবযাতনা দূর করিয়া
করিলেন নিহাল
তোমারই করুণা যত
এক মুখে আর বলবো কত
বাংলাদেশের নায়েবে রাসুল
নুরেরই মশাল।।আখেরে আলো দিতে
এসেছিলেন এ দেশেতে
যার ভাগ্য লেখা ছিল
পাইল জামাল।
বলে পাগল দুর্বিন শাহ
নাম তোমার করে ভরসা
খেয়ে তোমার প্রেমের নেশা
সেজেছি মাতাল।।
আমি পাপী গোনাহগার
- Sub Title: সালাম জানাই বারেবার
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 133
বাউল গান এর নতুন প্রবন্ধ
তিমির নাশিনী মা আমার
- Sub Title: হৃদয় কমলোপরি, চরণ কমল ধরি
তোরা ঐ শুননি গো শ্যামকালিয়া
- Sub Title: বাঁশির স্বরে আমায় ডাকে
চার মকামে চারটি পরাণ
- Sub Title: নাচে গায় কথা কয়, কেমন জিনিস দিই
পাগলের প্রেমবাজারে গেলে
- Sub Title: কেউ আর ফিরে না
সখি চল যাই অজধ্যাতে
- Sub Title: রামসীতা যাইতা আজি নবীন গৃহেতে
সাবধানে পাগল মন খেলরে পাষান
- Sub Title: মওলাজির পাষান খেলা – হালকার ময়দান
ঐনি কালিয়ার বাঁশির ধ্বনি
- Sub Title: কি জানি কি সন্ধানে হরিয়া লয় পরানী চি
এই অকূলে আকুল না হলে
- Sub Title: অকুল থেকে কূলে গেলে কূল ছেড়ে দেয় কূলে আয়
হরি হইয়ে কেন বল হরি
- Sub Title: না পরিবে গউর চান্দ
আর শুন শুন শুন মন দিয়া
- Sub Title: কালায় প্ৰাণ নিল মুররী বাজাইয়া
বিচ্ছেদ বেদনা বিরহ যাতনা
- Sub Title: না যায় সহন, করিব কেমন, দিবস রজনী মনে এ ভাবনা
আউলিয়া ইব্রাহিম মস্তান
- Sub Title: মোকাম শ্রীপুর
বাংলা
English