বনের কোকিলা রে
তুমি কোন দেশে উড়িয়া যাও বলো
আমার খবর কইও গিয়া
বন্ধু যেথায় রইল রে কোকিলা।।বসন্ত আসিতে কোকিল
তুমি দিলে দেখা
বন্ধু বিনে আমি নারী
কেমনে থাকি একা
তোমার গায়ে আছে পাখা
খবর লইয়া চলো রে কোকিলা।।কুহু কুহু স্বরে কোকিল
গাও রে মধুর গান
তোমার গানে যৌবন নদীর
ধরে যে উজান
কার মুখে চাহিয়া জুড়াব প্রাণ
যৌবন বাদী হইলে রে কোকিলা।।যেদিন বন্ধু ছেড়ে গেছে
আসবে কইয়াছিল
গেল কই আর আইল না
কারে পাইল ভালো
দুর্বিন শাহ কয় বন্ধু বিনে
মরণ অমঙ্গল রে।।
বনের কোকিলা রে
- Sub Title: তুমি কোন দেশে উড়িয়া যাও বলো
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 172
বাউল গান এর নতুন প্রবন্ধ
এই মহামায়া যুগল মালা
- Sub Title: লীলা ব্ৰজপুরে
কামনদীতে ডুব দিয়া
- Sub Title: মইর না রে পাগল মনা
এই যে লাহুত সাগরে দেখ
- Sub Title: বাবার নূরী চরণ তরী বিনে কিসে হবে পার
আমি নাচনা ভালবাসিরে ভাই
- Sub Title: যেই নাচনে হৃদ মাজারে বাজে ভাবের বাঁশী
হাসন রাজায় কান্দে কান্দে রে, আল্লাজির লাগিয়া
- Sub Title: স্বপনে দেখিলাম তাঁরে না দেখি জাগিয়া
যে দেশে বন্ধুয়ার বাড়ি
- Sub Title: মধ্যে মায়ানদী
হে মা করুণাময়ী কৃপা করো মুই অধমে রে
- Sub Title: কাকুতি মিনতি করি ডাকি মা তোমারে
কাজলবরণ পাখি গো সই ধরিয়া দে
- Sub Title: ধইরাদে ধইরাদে আমার কাজল বরণ পাখি দেগো ধরিয়া
প্রিয়া কোথা চলে যেওনা
- Sub Title: তুমি গেলে প্রাণ তো রবে না।। (ধুয়া)
শ্যামের প্ৰেয়সী বিনোদী রাই
- Sub Title: হৃদয় বিদারে তোর মুখ চাই
ধন্যরে প্রেমিকগণ মাইজভাণ্ডারী প্রেমের
- Sub Title: মাইজভাণ্ডারী প্রেমের মহাজন
অচল সিকি হইলাম রে ভাই
- Sub Title: চৈতন্যের বাজারে
বাংলা
English