“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আমি কী চাহিব আল্লাহ, দরবারে তোমার
আমি কী চাহিব আল্লাহ, দরবারে তোমার
  • Sub Title: সর্বদায় রাখিও দয়া উপরে বান্দার

আমি কী চাহিব আল্লাহ, দরবারে তোমার।
সর্বদায় রাখিও দয়া, উপরে বান্দার।।

নিজ নুরে মোহাম্মদ করিলা সৃজন
মোহাম্মদি নুরে পয়দা এ সারা ভুবন
দয়ার নিদর্শন, দিবানিশি চন্দ্র সূর্য
দিতেছে কিরণ, বিশ্ব রেখেছে রৌশন।
ধরা বাঁধা নিয়মাদি, কত চমৎকার।।

এক বিন্দু পানি দিয়া, আমায় সৃজিলা
মাতা পিতার উছিলাতে ভবে পাঠাইলা
জ্ঞান শক্তি নাই মোর, মা আমার দুধ খাওয়াইয়া
করিত আদর, এসব তোমারই মক্কর।
পাথরের ভিতরে জীব, তারে দাও আহার।।

মাটিতে দিয়াছ আল্লা, কত না বরকত
এক বীজেতে হাজার হাজার ফলে নিয়ামত
কত জাতের ফল, দিবানিশি ভক্ষণ করে
বান্দারা সকল, সবাই শান্তিতে অটল।
দুর্বিন শাহ শুধিবে কীসে, এ ঋণের ভার।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

মন আমার গেল জানা
মন আমার গেল জানা

মন আমার গেল জানা

  • Sub Title: কারো রবে না এ ধন জীবন যৌবন
চলিয়াছি গৃহ-পানে
চলিয়াছি গৃহ-পানে

চলিয়াছি গৃহ-পানে

  • Sub Title: ডেকে লও ডেকে লও বড়ো শ্রান্ত মন প্রাণ
ধর রে অধরচাঁদেরে অধরে অধর দিয়ে
ধর রে অধরচাঁদেরে অধরে অধর দিয়ে

ধর রে অধরচাঁদেরে অধরে অধর দিয়ে

  • Sub Title: ক্ষীরোদ মৈথুনের ধারা, ধর রে রসিক নাগরা
আমি রাধা ছাড়া কেমনে থাকি একা
আমি রাধা ছাড়া কেমনে থাকি একা

আমি রাধা ছাড়া কেমনে থাকি একা

  • Sub Title: ব্ৰজেশ্বরী রাইকিশোরী একবার এনে দেখা
শুন গো ললিতা সখী মরণ কালে
শুন গো ললিতা সখী মরণ কালে

শুন গো ললিতা সখী মরণ কালে

  • Sub Title: আমার নিকটে বসিয়া তারা গো কর্ণে কৃষ্ণনাম শুনাইও
সরল হয়ে করবি কবে ফকিরি
সরল হয়ে করবি কবে ফকিরি

সরল হয়ে করবি কবে ফকিরি

  • Sub Title: দেখ মনুরায় হেলায় হেলায় দিন তো হল আখেরি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন