“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

যারে দেখলে পাগল হয় মন
যারে দেখলে পাগল হয় মন
  • Sub Title: বল বল গো সই উপায় কি করি ধু

যারে দেখলে পাগল হয় মন তারে কেমনে পাশরি
বল বল গো সই উপায় কি করি।। ধু।।
আঙ্খির উপরে নিন্দের বাসা তার উপরে ঢেউ

রাধার সনে কানুর পিরিত আর জানে না কেউ
বিরখের উপর লতাপাতা তার উপরে ফুল
তার উপরে চমকে ভমর মজাইয়া জাত কুল৷
কালিয়া রসের বন্ধু দেখতে লাগে ভালা
কোন্ সইয়ে আটকাই রাখি আমারে দেয় জ্বালা৷
বনের মাকে আগুন জ্বলে সয়ালের লোক দেখে৷
মনের মাঝে আগুন জ্বলে তারে নাই সে দেখে৷
চক্ষে না দেখে কেউ কইলে না বুঝে
নিরপরাধ রাধার মাঝে কলঙ্কিনী পায় খুঁজে৷
নিজের বেদন সবাই বুঝে পরের বেদন না৷
গকুলে সুহৃদ পাই না যার ঠাই করি ‘আ’৷
‘আ’ করি না আউয়ার ডরে কি অনে কি কইবো
একেতে আর পরিচারি কলঙ্ক রটাইবো
ভাবিয়া রাধারমণ বলে আমার উপায় নাই
বন্ধের লাগি বাউল অইয়া গকুলে বেড়াই।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আমাদের পাকবে না চুল গো
আমাদের পাকবে না চুল গো

আমাদের পাকবে না চুল গো

  • Sub Title: আমাদের ঝরবে না ফুল গো- মোদের ঝরবে না ফুল
দেখ দেখ গো সখী দেখ নয়ন ভরি
দেখ দেখ গো সখী দেখ নয়ন ভরি

দেখ দেখ গো সখী দেখ নয়ন ভরি

  • Sub Title: বিপুলায় শ্যামকে দেখে খৈ বরিষণ করি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন