ও রে আল্লার আশকি যে হয়
আশকের জোরে গগনের চাঁদটেনে পাতালে নামায়।
নাম জপে না, কাম করে না।
সদায় দিল আশিক দেওয়ানা
তাইতে কি আর সই রব্বানা
কেবল মদদ দেয়।
সুঁই ছিদ্রে চালায় হাতি
বিনে তেলে জ্বালায় বাতি
কখন হয় তার নিষ্ঠা রতি
কেবল ঠাঁই-অঠাঁই সে রয়।
আশিকে মাশুকে নামাজ
শুদ্ধ দেলে হয় তার কাজ
লালন বলে, শৃগালের কাজ
দিয়া সিংহের দায়।।————
হারামণি, ৫ম খণ্ড, পৃ. ১০২-০৩, ৭ম খণ্ড পৃ. ৩৯৪ (উভয় গ্রন্থের সমন্বয়ে পাঠটি নির্ণয় করা হয়েছে। ধুয়ার ২য় চরণে ‘পাতালের’ স্থলে ‘মর্ত্যে’ কথান্তর আছে।)
ও রে আল্লার আশকি যে হয়
- Sub Title: আশকের জোরে গগনের চাঁদ
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ লালন গীতি
- পঠিত হয়েছেঃ 219
লালন গীতি এর নতুন প্রবন্ধ
বড় অকৈতব কথা রে ওরে ছিদাম সখা
- Sub Title: ষড়-ঐশ্বর্য ত্যজ্য করে ধূলোয় অঙ্গ মাখা
রবে না এ ধন
- Sub Title: মন আমার গেল জানা
আমি কৃষ্ণ হারা হলাম জগতে
- Sub Title: ওগো বৃন্দে ললিতে
রাখলে সাঁই কূপজল করে
- Sub Title: আন্দেলা পুকুরে
চাঁদের গায়ে চাঁদ লেগেছে
- Sub Title: আমরা ভেবে করব কী
ভুলব না ভুলব না বলি
- Sub Title: কাজের বেলা ঠিক থাকে না
ভাবের উদয় যেদিন হবে
- Sub Title: হৃদকমলে সে রূপ ঝলক দিবে
কী মহিমা করলেন সাঁই বোঝা গেলো না
- Sub Title: আমার মন ভোলা চাঁদ ছলা করে
পাবি রে মন স্বরূপের দ্বারে
- Sub Title: খুঁজে দেখ না রে মন বরজখ পরে নেহার করে
দেল ছুঁড়ে দেখনা মনা
- Sub Title: মিছে কেবল সন্দেহের দোলায়
যে পথে সাঁই চলে ফেরে
- Sub Title: তার খবর কে করে
পড় রে দায়েমী নামাজ, এ দিন হল আখেরি
- Sub Title: মাশুক (৩) রূপ রেখে দেলে
বাংলা
English