“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

চাঁদের গায়ে চাঁদ লেগেছে
চাঁদের গায়ে চাঁদ লেগেছে
  • Sub Title: আমরা ভেবে করব কী

চাঁদের গায়ে চাঁদ লেগেছে
আমরা ভেবে করব কী
ঝিয়ের পেটে মায়ের জন্ম

তাকে তোমরা বলো কী।।

ছয়মাসের এককন্যা ছিল
নয়মাসে তার গর্ভ হলো
এগার মাসে তিন সন্তান হলো
কোনটা করবে ফকিরি।।

ঘর আছে দুয়ার নাই
মানুষ আছে তার কথা নাই
কেবা তার আহার জোগায়
কে দেয় সন্ধ্যাবাতি।।

লালন সাঁইজি ভেবে বলে
মাকে ছুঁলে মরে ছেলে
এ তিন কথার অর্থ নইলে
তাঁর হয় না ফকিরি।।

শিল্পীঃ- পূর্ণদাস বাউল

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

যদি উজান বাঁকে তুলসী ধায়
যদি উজান বাঁকে তুলসী ধায়

যদি উজান বাঁকে তুলসী ধায়

  • Sub Title: খাঁটি তার পূজা বটে চরণচাঁদে পায়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন