ভুলব না ভুলব না বলি
কাজের বেলা ঠিক থাকে না।আমি বলি ভুলব না রে
স্বভাব ছাড়ে না মোরে
কটাক্ষে১ মন পাগল করে
দিব্য জ্ঞানে দিয়ে হানা।।সঙ্গ গুণে রঙ্গে ধরে
জানিলাম কার্য অনুসারে।
কি-সঙ্গে সম্বন্ধ জুড়ে
সুমতি মোর গেল ছেড়ে
খাবি খেলাম আপায় পড়ে
এ লজ্জা ধুলেও তো যায় না।।২
যে চোরের দায়ে দেশান্তরি
সে চোর দেখি সঙ্গ ধরি
মদন রাজার ডঙ্কা ভারি
কাম-জ্বালা দেয় সন্তোষপুরী
ভুলে যায় মোর মন-কাণ্ডারী
কি করিবে গুণরি জনা।।রঙ্গে মেতে সঙ সাজিয়ে
বসে আছি মগন হয়ে
সু-আকারে সঙ্গ করে
জানতাম যদি স-সঙ্গ রে
লালন বলে, তবে কি রে
ছেঁচোড়ে মারে মালখানা।।
ভুলব না ভুলব না বলি
- Sub Title: কাজের বেলা ঠিক থাকে না
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ লালন গীতি
- পঠিত হয়েছেঃ 220
লালন গীতি এর নতুন প্রবন্ধ
জানবো এই পাপী হতে
- Sub Title: যদি এসেছ হে গৌর জীব ত্বরাতে
সবে কি হবে ভবে ধর্মপরায়ণ
- Sub Title: যার যা ধর্ম সেই সে করে
কারে বলবো আমার মনের বেদনা
- Sub Title: এমন ব্যথায় ব্যথিত মেলে না
আশেক বিনে ভেদের কথা কে আর বোঝে
- Sub Title: শুধালে খলিফা সবে রসুল বলেছে
মন তুমি গুরুর চরণ ভুলো না
- Sub Title: গুরু বিনে এ ভুবনে
এসো হে অপারের কাণ্ডারি
- Sub Title: পড়েছি অকূল পাথারে
অজান খবর না জানিলে কিসের ফকিরি
- Sub Title: যে নূরে নূর নবি আমার তাহে আরশ বাড়ি
আছে ভাবের তালা যে ঘরে
- Sub Title: সেই ঘরে সাঁই বাস করে
ও গো রাই, সায়রে নামলো শ্যামরায়
- Sub Title: তোরা ধর গো হরি ভেসে যায়
দিবানিশি থেকোরে সবে মন বা-হুসিয়ারী
- Sub Title: রাসূল বলে এ দুনিয়া মিছে ঝাকমারি
দেখ রে আমার রসুল যার কাণ্ডারী এই ভবে
- Sub Title: কাণ্ডারী এই ভবে
ভবে এসে ভাবছি বসে
- Sub Title: হারা হলাম বুদ্ধিবল
বাংলা
English