“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 পড় রে দায়েমী নামাজ, এ দিন হল আখেরি
পড় রে দায়েমী নামাজ, এ দিন হল আখেরি
  • Sub Title: মাশুক (৩) রূপ রেখে দেলে

পড় রে দায়েমী (১) নামাজ, এ দিন হল আখেরি। (২)
মাশুক (৩) রূপ রেখে দেলে

দেখ আশক (৪) বাতি জ্বেলে
কিবা সকাল কি বৈকালে
দায়েমীর নাই অবধারী।।

কে কায়া আইনি জিনি
এহি ফরজ (৫) জাত নিশানি
দায়েমী ফরজ যে করে আদায়
তার নাই জাতের ভয়
জাত এলাহি ভাবে সদায়
মিশাইয়ে জাতের নূরী।।

সালেকের (৬) বাহ্যপানা
মঞ্জুরি (৭) আশক দেওয়ানা (৮)
আশকে দেল কর ফানা
মাশুক বৈ অন্য জানে না
আশা-ঝুলি লয়ে সে না
মাশুকের চরণ-ভিখারী।।

আইনির আদেখা তরিক (৯)
দায়েমীর বরজখে নিরিখ
সিরাজ সাঁই দরবেশের চরণ
ভেবে কহে ফকির লালন
দায়েমী নামাজী যেজন
শমন তারও আজ্ঞাকারী।।

————
৩১৯. লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ২৪৮-৪৯
‘লালন-গীতিকা’য় অন্তরা-সঞ্চারীর স্থান বদল হয়েছে। অন্তরার ১ম চরণে ‘আইনি জিনি’ স্থলে ‘আইল জিনি’, সঞ্চারীর ১ম চরণে বাহ্যপানা
স্থলে চার্জপনা কথান্তর আছে। পৃ. ১৭৯-৮০ সুফিতত্ত্বের গানটিতে অনেক পৰিভাষা আছে; নিম্নে তার অর্থ দেওয়া
হল। গানটির স্তবক-বিন্যাস নতুন। ছয় চরণে স্তবক গঠিত হয়েছে। এর ছন্দ-রীতিটি এরূপ : খখ গগগ ক। ধুয়ার ২য় এবং অন্তরার
৩য় চরণদ্বয় গ্রন্থে যথাক্রমে মাশুক রূপ হৃদয় রেখে এবং ‘দায়েমী ফরজ আদায় যে করে’ রূপে উল্লিখিত হয়েছে। অন্ত্যমিলের খাতিরে উক্ত
রূপে পরিবর্তন করা হয়েছে।
১. দায়েমী-চিরন্তন; ২. আখেরি-শেষ; ৩. মাশুক-প্রিয়; ৪. আশক-প্রেমিক; ৫. ফরজ অবশ্য পালনীয়; ৬. সালেক-আচারনিষ্ট সাধক; ৭. মঞ্জুবি-ইশ্বরপ্রেমে পাগল; ৮. দেওয়ানা-উন্মাদ, পাগল; ৯. তরিখ-পথ, মত।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

মিটিল সব ক্ষুধা, তাঁহার প্রেমসুধা
মিটিল সব ক্ষুধা, তাঁহার প্রেমসুধা

মিটিল সব ক্ষুধা, তাঁহার প্রেমসুধা

  • Sub Title: সেথা যে কত লোক পেয়েছে কত শোক তৃষিত আছে কত ভাই
ঐ যমুনার ঘাটে
ঐ যমুনার ঘাটে

ঐ যমুনার ঘাটে

  • Sub Title: মুরলী মধুর নাটে প্ৰাণ চমকি উঠে চি
দেখ দেখ গো সখী দেখ নয়ন ভরি
দেখ দেখ গো সখী দেখ নয়ন ভরি

দেখ দেখ গো সখী দেখ নয়ন ভরি

  • Sub Title: বিপুলায় শ্যামকে দেখে খৈ বরিষণ করি
পাষাণ মন রে জীবনে হরির নাম ভুল না
পাষাণ মন রে জীবনে হরির নাম ভুল না

পাষাণ মন রে জীবনে হরির নাম ভুল না

  • Sub Title: হরির নাম নিলে রে মন যাবে রে ভবের যন্ত্ৰণা
এল শোকের সেই মোহররম
এল শোকের সেই মোহররম

এল শোকের সেই মোহররম

  • Sub Title: আজি বে-তাব বিশ্ব-মুসলিম সেই শোকে রোয়ে রোয়ে
মানুষ  লুকালো কোন শহরে
মানুষ লুকালো কোন শহরে

মানুষ লুকালো কোন শহরে

  • Sub Title: এবার মানুষ খুইজে পাইনা তারে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন