“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

পাবি রে মন স্বরূপের দ্বারে
পাবি রে মন স্বরূপের দ্বারে
  • Sub Title: খুঁজে দেখ না রে মন বরজখ পরে নেহার করে

পাবি রে মন স্বরূপের দ্বারে।
খুঁজে দেখ না রে মন বরজখ পরে নেহার করে।।

দেখ না মন ব্রহ্মাণ্ড পরে
সদাই বসে বিরাজ করে
অখণ্ড রূপ নিহার করে
থাক তো বসে নিরিখ ধরে।।

লেখা আছে কুদরত কালাম
জানাই তারে হাজার সালাম
লেখা নাই ভেদ সফিনায়
আলেক সাঁইজী আছে আলের পরে।।

ছাড় রে মন ছলচাতুরী
তকব্বরি গুণ জাহিরী
লালন কয় আহা মরি
ডুব দিয়ে গভীর নীরে।।

Posted from WordPress for Android

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আন্‌ গো তোরা কার কী আছে
আন্‌ গো তোরা কার কী আছে

আন্‌ গো তোরা কার কী আছে

  • Sub Title: দেবার হাওয়া বইল দিকে দিগন্তরে-
গৌর নিতাই উদয় নদীয়ায়
গৌর নিতাই উদয় নদীয়ায়

গৌর নিতাই উদয় নদীয়ায়

  • Sub Title: কাঁচাসোনা গৌর বরন ভাইর ভাবে কানাই বলাই চি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন