“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

বড় অকৈতব কথা রে ওরে ছিদাম সখা
বড় অকৈতব কথা রে ওরে ছিদাম সখা
  • Sub Title: ষড়-ঐশ্বর্য ত্যজ্য করে ধূলোয় অঙ্গ মাখা

বড় অকৈতব কথা রে ওরে ছিদাম সখা।
ষড়-ঐশ্বর্য ত্যজ্য করে ধূলোয় অঙ্গ মাখা।।

ব্রজপুরে নন্দের ঘরে
ছিলাম রে ভাই কারাগারে
তাইতে আমি এলাম ছেড়ে
নদীয়ায় এসে দেখা।।

অগুরু চন্দন এখন
সব দিয়েছি রাধার কারণ
এই অঙ্গে সেই অঙ্গের জীবন
আছে চন্দ্রমুখা।।

রাধার প্রেমের ঋণের কাঙ্গাল
বৃন্দাবন ত্যাগ করে নন্দলাল
মনের দুঃখ বলছে লালন
আমার কেবল রফা।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

রাসুল রাসুল বলে ডাকি
রাসুল রাসুল বলে ডাকি

রাসুল রাসুল বলে ডাকি

  • Sub Title: রাসুল নাম নিলে বড় সুখে থাকি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন