রাখলে সাঁই কূপজল করে
আন্দেলা পুকুরে।।হবে সজল বরষা
রেখেছি সেই ভরসা
আমার এই ভগ্নদশা
যাতে কতদিন পরে।।এবার যদি না পাই চরণ
আবার কি পড়ি ফেরে।।নদীর জল কূপজল হয়
বিলে বাওড়েতে বয়
সাধ্য কি গঙ্গাতে যায়
গঙ্গা না এলে পরে।
জীবের তেমনি ভজন বৃথা
তোমার দয়া নাই যারে।।মন্ত্র পড়ে রয় যদি
লক্ষ বৎসর যন্ত্রী বিহনে
যন্ত্র কভু না বাজতে পারে।
আমি যন্ত্র, তুমি যন্ত্রী
সু-বোল ধরাও মোরে।।পতিত পাবন নামটি
শাস্ত্রে শুনেছি খাঁটি
পতিত না তরাও যদি
কভু কবে ঐ নাম ধরে।
লালন বলে, তরাও গো সাঁই
এ ভব কারাগারে।।———
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ১১৬-১৭
এই গানে সঞ্চারী স্তবকটি অসম্পূর্ণ; একটি চরণ নেই, অন্ত্যমিলেও ত্রুটি আছে। স্মৃতি-চ্যুতির কারণে এরূপটি হয়েছে। এর অব্যবহিত পূর্বের গানটি একই আঙ্গিকে রচিত।
রাখলে সাঁই কূপজল করে
- Sub Title: আন্দেলা পুকুরে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ লালন গীতি
- পঠিত হয়েছেঃ 210
লালন গীতি এর নতুন প্রবন্ধ
মন রে আত্মতত্ব না জানিলে
- Sub Title: ভজন হবে না পড়বি গোলে
মন, মানুষ সত্য জান বল যাও কোথায়
- Sub Title: বল যাও কোথায়
আগে জান না ও মনুরায়
- Sub Title: বাজি হারিলে তখন
আঠারো মোকামের খবর জেনে লেও হিসাব করে
- Sub Title: আউল মোকাম রাগের তালা, পাক পাঞ্জাতন সেই ঘরে
আমার এ ঘরখানায় কে বিরাজ করে - ভবের হাট
- Sub Title: আমি জনম-ভর একদিন দেখলাম নারে
সে ভাব উদয় না হলে
- Sub Title: কে পাবে সে অধর চাঁদের বারাম
ভজা উচিৎ বটে ছড়ার হাঁড়ি
- Sub Title: যাতে শুদ্ধ করে ঠাকুরবাড়ি
ভজনের নিগূঢ় কথা যাতে আছে
- Sub Title: আছে
ভবে আশেক যার লজ্জা কী তাঁর
- Sub Title: সে খোঁজে দীনবন্ধুরে, সে খোঁজে প্রাণবন্ধুরে
আর কি এমন জনম, বসবো সাধুর মেলে
- Sub Title: হেলায় হেলায় দিন বয়ে যায় ঘিরে এল কালে
সে যারে বোঝায় সেই বোঝে
- Sub Title: সেই বোঝে
নবী না চিনে কি আল্লা পাবে
- Sub Title: পাবে
বাংলা
English