“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

যে পথে সাঁই চলে ফেরে
যে পথে সাঁই চলে ফেরে
  • Sub Title: তার খবর কে করে

যে পথে সাঁই চলে ফেরে
তার খবর কে করে।।

সে পথে আছে সদায়
বিষম কালনাগিনীর ভয়
যদি কেউ আজগবি যায়
অমনি উঠে ছো মারে।

পলকভরে বিষ ধেয়ে তার
ওঠে ব্রহ্মারন্ধ্রে রে।।

যে জানে উলট-মন্ত্র
খাটায়ে সেই তন্ত্র
গুরু-রূপ করে নজর
বিষ ধরে সাধন করে।

ও তার করণ-রীতি সাঁই দরদী
দরশন দিবে তারে।।

সেই যে অধর ধরা
যে দিকে ও চাহে তারা
চৈতন্য-গুণীন যত
গুণ শেখে তার দ্বারে।

সামান্যে কি পারবে যেতে
সেই রূপ কাপের ভিতরে।।
ভয় পেয়ে জন্মাবধি
সে পথে না যায় যদি
হবে না সাধন সিদ্ধি
তাও শুনে মন ঝরে।

লালন বলে, যা কর সাঁই
থাকতে হয় সে পথ ধরে।।

শিল্পীঃ রব ফকির (Rob Fakir):

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আজি সাঁঝের যমুনায় গো
আজি সাঁঝের যমুনায় গো

আজি সাঁঝের যমুনায় গো

  • Sub Title: তরুণ চাঁদের কিরণতরী কোথায় ভেসে যায় গো
সূর্যের আগম পায় যে-জনা
সূর্যের আগম পায় যে-জনা

সূর্যের আগম পায় যে-জনা

  • Sub Title: নিগুমেতে উঠছে আগম সেই পেয়েছে নবির বেনা
শ্যামকালিয়া আইনে দেখা
শ্যামকালিয়া আইনে দেখা

শ্যামকালিয়া আইনে দেখা

  • Sub Title: শুধু মুখের কথায় প্ৰেম করিলাম নয়নে না হল দেখা
জলে যাইও না গো রাই
জলে যাইও না গো রাই

জলে যাইও না গো রাই

  • Sub Title: আইজ রাধার জলে যাওয়ার জাতের বিচার নাই
এই মানুষে সেই মানুষ আছে
এই মানুষে সেই মানুষ আছে

এই মানুষে সেই মানুষ আছে

  • Sub Title: কত মুনি ঋষি চার যুগ ধরে তারে বেড়াচ্ছে খুঁজে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন