“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

প্রাচীন নদী কালী গঙ্গা
প্রাচীন নদী কালী গঙ্গা

স্রোতহীন প্রাচীন নদী কালী গঙ্গা। বর্তমানে এটি কালী নদী নামে পরিচিত। এ নদীতেই ভেলায় ভেসে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় এসেছিলেন ফকীর লালন শাহ।

ইতিহাস বিখ্যাত প্রাচীন নদী কালী গঙ্গা, নদীটি কুষ্টিয়া শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া গড়াই নদীর শাখা নদী হিসেবে কালী গঙ্গা নদীটির উৎপত্তি লাভ করেছে, নদীটি কুষ্টিয়া শাহরের পাশ দিয়ে ফকীর লালন শাহের মাজার প্রাঙ্গন হয়ে বাঁধবাজার, কমলাপুর বাজার, খালবাজার , বাঁশগ্রাম বাজার, হরিনারায়নপুর বাজার এর পাশ দিয়ে নদীটি বয়ে চলেছে।

আগের দিনে এই নদী দিয়ে স্রোত বয়ে চলত, নৌকা চলত জেলেরা মাছ ধরত। কিন্ত বর্তমান নদী ভরাট হবার কারনে এই নদীতে কচুরী পানায় ভাসছে। বর্তমানে কুষ্টিয়া জেলা প্রশাসকের মাধ্যেমে মাছ চাষের জন্য লিজ দেওয়া হয় বিভিন্ন অংশ। এছাড়াও এই নদীতে বিভিন্ন ধরণের প্রাকৃতিক মাছ পাওয়া যায়, যা খেতে আজও সুস্বাদু। আজও এই নদীর উপর নির্ভর করে অনেক পরিবার জীবিকা নির্বাহ করে।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

ইতিহাস এর অন্যান্য প্রবন্ধ

There Is No 'Lalonism', It Is All Gurubad: Writer Farhad Mazhar

There Is No 'Lalonism', It Is All Gurubad: Writer Farhad Mazhar

  • Sub Title: Festive day two of Lalon's 136th Tirodhan at Cheuria — Balya Seba, Purna Seba and the evening discussion

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন