পঞ্চ প্রাণের প্রদীপ-শিখায়
লহো আমার শেষ আরতি।
ওগো আমার পরম-গতিওগো আমার পরম পতি।।
বহু সে কাল বাহির-দ্বারে
দাঁড়িয়ে আছি অন্ধকারে,
এবার দেহের দেউল ভেঙে
দেখব নিঠুর, তোমার জ্যোতি।।
আমি তোমায় চেয়েছিলাম,
শুধু সেই সে অপরাধে
ধ্যান ভেঙেছ আমার,
ফেলে নিত্য নূতন মায়ার ফাঁদে।আজ মায়ার ঘরে আগুন জ্বেলে
পালিয়ে গেলাম পাখা মেলে,
জীবন যাহার মিথ্যা স্বপন
মরণ তার নাই কো ক্ষতি।।কেটে দিলাম নিঠুর হাতে
যে বাঁধনে বেঁধেছিলে,
রইল না আর আমার বলে
কোনো স্মৃতি এ-নিখিলে।আবার যদি তোমার মায়ায়
রূপ নিতে হয় নূতন কায়ায়,
তোমার প্রকাশ রুদ্ধ যেথায়
সেথায় যেন না হয় গতি।।
পঞ্চ প্রাণের প্রদীপ-শিখায়
- Sub Title: লহো আমার শেষ আরতি
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 4
বাউল গান এর নতুন প্রবন্ধ
আছে দিন দুনিয়ার অচিন মানুষ একজনা
- Sub Title: কাজের বেলায় পরশমনি আর অসময়ে তারে চেনো না
চল দেখি মন কোন দেশে যাবি
- Sub Title: অবিশ্বাস হলে কোথায় কিপাবি
আবার শ্রাবণ এলো ফিরে
- Sub Title: দোল্না কেন বাঁধলে না গো এবার কদম-শাখে॥
কি বুঝাও আমারে গো
- Sub Title: ঠেকিয়াছি পিরিতের কাছে মন প্ৰাণ সদাই টানে
আমি সেই গৌর বলে ডাকি
- Sub Title: যদি কুমকুম চন্দন হইত রাখিতাম অঙ্গেতে মাখি
যায় দিন, শ্রাবণদিন যায়
- Sub Title: আঁধারিল মন মোর আশঙ্কায়
নদীয়া নগরে আজি মঙ্গল জুকার
- Sub Title: ভিক্ষার কারণে গেলা জননীর নিকট
সহিতে পারি না বিরহের যাতনা
- Sub Title: আইল না শ্যাম গুণমণি
মিছা ভবের খেলায় রঙ্গ তামাশায়
- Sub Title: গেল রে মন ধু
কোন্ বনে বাজে বাঁশি টের না পাই
- Sub Title: রাধা বলে বাজে বাঁশি কি করি উপায়
কদমতলে কে বাঁশি বাজায় গো
- Sub Title: এগো শ্যামের বাঁশির ধ্বনি শুনিয়ে গৃহে থাকা হইল দায়
সই গো আমি রইলাম কার আশায়
- Sub Title: পাষাণে বান্ধিছে হিয়া দারুণ কালায়
বাংলা
English 
Comments