“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আজ নতুন ক’রে পড়লো মনে মনের মতনে
আজ নতুন ক’রে পড়লো মনে মনের মতনে
  • Sub Title: এই শাঙন সাঁঝের ভেজা হাওয়ায় বারির পতনে

আজ নতুন ক’রে পড়লো মনে মনের মতনে
এই শাঙন সাঁঝের ভেজা হাওয়ায়, বারির পতনে।।
কার কথা আজ তড়িৎ-শিখায়

জাগিয়ে গেল আগুন-লিখায়,
ভোলা যে মোর দায় হল হায় বুকের রতনে।
এই শাঙন সাঁঝের ভেজা হাওয়ায়, বারির পতনে।।

আজ উতল ঝড়ের কাৎরানিতে গুমরে ওঠে বুক,
নিবিড় ব্যথায় মূক হয়ে যায় মুখর আমার মুখ।
জলো-হাওয়ার ঝাপটা লেগে
অনেক কথা উঠল জেগে,
আজ পরান আমার বেড়ায় মেগে একটু যতনে।
এই শাঙন সাঁঝের ভেজা হাওয়ায়, বারির পতনে।।

এই গানটির সাথে ‘নির্ঝর’ কাব্যের “আজ নতুন করে পড়ল মনে মনের মতনে” কবিতাটির সাদৃশ্য থাকলেও কথা ও সুরে ভিন্নতা রয়েছে।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আশেকের রাস্তা সোজা
আশেকের রাস্তা সোজা

আশেকের রাস্তা সোজা

  • Sub Title: আশেক থাকে মাশুকধ্যানে
কুলমান আর যায় না রাখা
কুলমান আর যায় না রাখা

কুলমান আর যায় না রাখা

  • Sub Title: সখী গো- কোন বনে বাজায়লো বাঁশি গোপীর মন করে উদাসী-
যে যাবি আজ গৌরপ্রেমের হাটে
যে যাবি আজ গৌরপ্রেমের হাটে

যে যাবি আজ গৌরপ্রেমের হাটে

  • Sub Title: তোরা আয় না মনে হয়ে খাঁটি ধাক্কায় যেন যাস্‍ নে চটে ফেটে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন