অধীর অম্বরে গুরু গরজন মৃদঙ্ বাজে।
রুমু রুমু ঝুম্ মঞ্জীর-মালা চরণে আজ উতলা যে।।
এলোচুলে দুলে দুলে বন-পথে চল আলিমরা গাঙে বালুচরে কাঁদে যথা বন্-মরালী।
উগারি গাগরি ঝারি
দে লো দে করুণা ডারি,
ঘুঙট উতারি বারি
ছিটা লো গুমোট সাঁঝে।।তালীবন হানে তালি, ময়ুরী ইশারা হানে,
আসন পেতেছে ধরা মাঠে মাঠে চারা-ধানে।মুকুলে ঝরিয়া পড়ি আকুতি জানায় যূথী,
ডাকিছে বিরস শাখে তাপিতা চন্দনা-তূতী।
কাজল-আঁখি রসিলি
চাহে খুলি ঝিলিমিলি,
চলো লো চলো সেহেলি,
নিয়ে মেঘ-নটরাজে।।
অধীর অম্বরে গুরু গরজন মৃদঙ্ বাজে
- Sub Title: রুমু রুমু ঝুম্ মঞ্জীর-মালা চরণে আজ উতলা যে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 4
বাউল গান এর নতুন প্রবন্ধ
কান্দ কে গো নদীরও কূলে
- Sub Title: আমি যাই নৌকা বাইয়া প্রেম নদী দিয়া
আমি কী করিব রে
- Sub Title: প্রাণনাথ তুমি বিনে
জগত জননী মাতা, ফাতেমা আমার
- Sub Title: বিশ্ব দুলালী বেটি নবি মোস্তফার
সাধুর সঙ্গে সাধুর সঙ্গ সর্ব শাস্ত্রে কয়
- Sub Title: সাধুর সঙ্গ নেয়া মাত্র কৃষ্ণপ্রাপ্ত হয়
সবায় কি তার মর্ম জানতে পায়
- Sub Title: পায়
যে তরণীখানি ভাসালে দুজনে আজি, হে নবীন সংসারী
- Sub Title: কাণ্ডারী কোরো তাঁহারে তাহার যিনি এ ভবের কাণ্ডারী
কোথায় ফিরিস পরম শেষের অন্বেষণে
- Sub Title: অশেষ হয়ে সেই তো আছে এই ভুবনে
ঈদুজ্জোহার তকবীর শোন ঈদগাহে
- Sub Title: (তোর) কোরবানিরই সামান নিয়ে চল রাহে
মরুবিজয়ের কেতন উড়াও শূন্যে হে প্রবল প্রাণ
- Sub Title: ধুলিরে ধন্য করো করুণার পুণ্যে হে কোমল প্রাণ
নিদিয়া পাষাণ বন্ধু রে
- Sub Title: বন্ধুরে শুনি প্ৰাণ বন্ধ তুমি নি আমার রে
দেখলো সজনী চাঁদনি রজনী
- Sub Title: সমুজল যমুনা গাওত গান
যারে দেখলে পাগল হয় মন
- Sub Title: বল বল গো সই উপায় কি করি ধু
বাংলা
English 
Comments