“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

দিকে দিকে পুন জ্বলিয়া উঠেছে
দিকে দিকে পুন জ্বলিয়া উঠেছে
  • Sub Title: দীন-ই-ইসলামি লাল মশাল

দিকে দিকে পুন জ্বলিয়া উঠেছে
দীন-ই-ইসলামি লাল মশাল।
ওরে বে-খবর, তুইও ওঠ জেগে

তুইও তোর প্রাণ-প্রদীপ জ্বাল।।

গাজী মুস্তফা কামালের সাথে
জেগেছে তুর্কী সুর্খ-তাজ,
রেজা পহলবি সাথে জাগিয়াছে
বিরান মুলুক ইরানও আজ,
গোলামী বিসরি’ জেগেছে মিসরি,
জগলুল-সাথে প্রাণ-মাতাল।।

ভুলি গ্লানি লাজ জেগেছে হেজাজ
নেজদ আরবে ইবনে সউদ,
আমানুল্লার পরশে জেগেছে
কাবুলে নবিন আল-মাহমুদ,
মরা মরক্কো বাঁচাইয়া আজ
বন্দী করিম রীফ-কামাল।।

জাগে ফয়সল ইরাক আজমে,
জাগে নব হারুন-আল-রশিদ,
জাগে বয়তুল মোকাদ্দস রে,
জাগে শাম দেখ টুটিয়া নিঁদ,
জাগে না কো শুধু হিন্দের
দশ কোটি মুসলিম বে-খেয়াল।।

মোরা আসহাব কাহাফের মতো
হাজারো বছর শুধু ঘুমাই,
আমাদেরি কেহ ছিল বাদশাহ
কোন কালে, তার করি বড়াই,
জাগি যদি মোরা, দুনিয়া আবার
কাঁপিবে চরণে টালমাটাল।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আমরা সবাই রাজা
আমরা সবাই রাজা

আমরা সবাই রাজা

  • Sub Title: নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে?
কত কথা ছিল তোমায় বলিতে
কত কথা ছিল তোমায় বলিতে

কত কথা ছিল তোমায় বলিতে

  • Sub Title: ভুলে যাই হয় না বলা পথ চলিতে
তরুতলে ছিন্নবৃন্ত মালতীর ফুল
তরুতলে ছিন্নবৃন্ত মালতীর ফুল

তরুতলে ছিন্নবৃন্ত মালতীর ফুল

  • Sub Title: মুদিয়া আসিছে আঁখি তার চাহিয়া দেখিল চারি ধার
বাহির হইয়া শুন সজনী
বাহির হইয়া শুন সজনী

বাহির হইয়া শুন সজনী

  • Sub Title: ডালে বসে কোকিলা পাখী কুহু কুহু রব শুনি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন