“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কাণ্ডারি গো, কর কর পার
কাণ্ডারি গো, কর কর পার
  • Sub Title: এই অকূল ভব-পারাবার

কাণ্ডারি গো, কর কর পার
এই অকূল ভব-পারাবার।
তোমার চরণ-তরী বিনা, প্রভু

পারের আশা নাহি আর॥

পাপের তাপের ঝড় তুফানে
শান্তি নাহি আমার প্রাণে।
আমি যেদিকে চাই দেখি কেবল
নিরাশারি অন্ধকার॥

দিন থাকতে আমার মতো
কেউ নাহি সম্ভাষে, হে প্রভু তোমায়
কেউ নাহি সম্ভাষে
দিন ফুরালে খাটে শুয়ে
এই ঘাটে সবাই আসে।

ল’য়ে তোমারি নামের কড়ি
সাধু পেল চরন-তরী
সে কড়ি নাই যে কাঙ্গালের
হও হে দীনবন্ধু তার॥

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

এল শোকের সেই মোহররম
এল শোকের সেই মোহররম

এল শোকের সেই মোহররম

  • Sub Title: আজি বে-তাব বিশ্ব-মুসলিম সেই শোকে রোয়ে রোয়ে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন