অঞ্জলি লহ মোর সঙ্গীতে।
প্রদীপ-শিখা সম কাঁপিছে প্রাণ মম
তোমায়, হে সুন্দর, বন্দিতে।সঙ্গীতে সঙ্গীতে॥
তোমার দেবালয়ে কি সুখে কি জানি
দু’লে দু’লে ওঠে আমার দেহখানি
আরতি-নৃত্যের ভঙ্গীতে।
সঙ্গীতে সঙ্গীতে॥পুলকে বিকশিল প্রেমের শতদল
গন্ধে রূপে রসে টলিছে টলমল।তোমার মুখে চাহি আমার বাণী যত
লুটাইয়া পড়ে ঝরা ফুলের মত
তোমার পদতল রঞ্জিতে।
সঙ্গীতে সঙ্গীতে॥
অঞ্জলি লহ মোর সঙ্গীতে
- Sub Title: প্রদীপ-শিখা সম কাঁপিছে প্রাণ মম
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 80
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
সন্ধ্যা নেমেছে আমার বিজন ঘরে
- Sub Title: শালুক পদ্ম তোলে
তৌহিদেরি বান ডেকেছে সাহারা মরুর দেশে
- Sub Title: সাহারা মরুর দেশে
পালিয়ে তুমি বেড়াবে কি এমনিভাবে
- Sub Title: এম্নি ক’রে জনম কি মোর কেঁদেই যাবে॥
আসিয়া কাছে গেলে ফিরে
- Sub Title: কেন আসিয়া কাছে গেলে ফিরে॥
পরান হরিয়া ছিলে পাশরিয়া
- Sub Title: কেমনে প্রিয়া আনন্দে!
রাত্রি-শেষের যাত্রী আমি যাই চলে যাই একা
- Sub Title: যাই চলে যাই একা
বল রে জবা বল
- Sub Title: কোন্ সাধনায় পেলি শ্যামা মায়ের চরণতল॥
তুমি ভোরের শিশির রাতের নয়ন-পাতে
- Sub Title: তুমি কান্না পাওয়াও কাননকে গো
ফুলের মতন ফুল্ল মুখে দেখছি একি ভুল
- Sub Title: দেখছি এ কী ভুল
তুমি আনন্দঘন শ্যাম আমি প্রেম-পাগলিনী রাধা
- Sub Title: আমি প্রেম-পাগলিনী রাধা
অঝোর ধারায় বর্ষা ঝরে সঘন তিমির রাতে
- Sub Title: নিদ্রা নাহি তোমায় চাহি’ আমার নয়ন-পাতে
আঁধার রাতে কে গো একেলা
- Sub Title: নয়ন-সলিলে ভাসালে ভেলা
বাংলা
English 