“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

যাও যাও তুমি ফিরে
যাও যাও তুমি ফিরে
  • Sub Title: এই মুছিনু আঁখি

যাও যাও তুমি ফিরে
এই মুছিনু আঁখি
কে বাঁধিবে তোমারে

হায় গানের পাখি।।

মোর এত প্রেম আশা
মোর এত ভালোবাসা
আজ সকলি দুরাশা
আর কি দিয়া রাখি।।

এই অভিমান-জ্বালা
মোর একেলারি কালা,
ম্লান মিলনেরি মালা
দাও ধূলাতে ঢাকি।।

তোমার বেঁধেছিল নয়ন
শুধু এ রূপের জালে,
তাই দুদিন কাঁদিয়া
হায় এ বাঁধন ছাড়ালে।

মোর বাঁধিয়াছে হিয়া
তায় ছাড়াব কি দিয়া,
সখা হিয়া তো নয়ন হবে
সে ছাড়ে না কাঁদিয়া
দুদিন কাঁদিয়া।

আজ যে ফুল প্রভাতে
হায় ফুটিল শাখাতে,
তায় দেখিল না রাতে
সে ঝরিল না কি।।

হায় রে কবি প্রবাসী
নাই হেথা সুখ-হাসি,
ফুল ঝরে হলে বাঁশি
রয় কাটার ফাঁকি।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

ও বাঁশিরে শ্যাম চান্দের বাঁশি
ও বাঁশিরে শ্যাম চান্দের বাঁশি

ও বাঁশিরে শ্যাম চান্দের বাঁশি

  • Sub Title: অষ্ট আঙ্গুল বাঁশের বাঁশি তরল বাঁশের আগা
এবার অবগুণ্ঠন খোলো
এবার অবগুণ্ঠন খোলো

এবার অবগুণ্ঠন খোলো

  • Sub Title: গহন মেঘমায়ায় বিজন বনছায়ায়
ওগো দেবতা আমার পাষাণদেবতা
ওগো দেবতা আমার পাষাণদেবতা

ওগো দেবতা আমার পাষাণদেবতা

  • Sub Title: তোমারি চরণে উজাড় করেছি সকল কুসুমরাশি
চেনে না যশোদা রাণী
চেনে না যশোদা রাণী

চেনে না যশোদা রাণী

  • Sub Title: গোপাল কি সামান্য ছেলে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন