ফুল-চোর বুল্বুল্ কেবলই গুঞ্জন-গানে গুল-বাগিচা প্রতিধ্বনিত করে তোলে। তার নিবেদনের বাণী যেমন অশান্ত, তেমনি মধুর, তেমনি ব্যাকুল। তার স্তব্ধ গানের সুর দখিন হাওয়ার বুকে আবর্ত তোলে, সে যেন ফাগুন-মাসের ঘূর্ণি-হাওয়া। কবিতার উদাসীনা ধরা-না-দেওয়া প্রিয়ার শ্রবণে কেবলই গানের দুল্ দুল্তে থাকে-
মোর প্রিয়া হবে, এসো রাণী, দেব
খোঁপায় তারার ফুল।মনে দোলাব তৃতীয়া তিথির
চৈতী চাঁদের দুল্।।
কণ্ঠে তোমার পরাব বালিকা
হংস-সারির দুলানো মালিকা,
বিজলি-জরিন্ ফিতায় জড়াব
মেঘ্-রঙ্ এলোচুল।।রামধনু হতে লাল রঙ্ ছানি’
আল্তা পরাব পায়;
চাঁদ হতে এনে চন্দন, প্রিয়
গোলাপ-ফুলের পাপড়ি আনিয়া
রচিব তোমার বাসর, লো প্রিয়া,
তোমারে ঘিরিয়া কাঁদিবে আমার
কবিতার বুলবুল।।[এর সাথে বুলবুল দ্বিতীয় খণ্ড (১৯৫২) গীতিকাব্য’র ‘মোর প্রিয়া হবে এসো রাণী’ গাণের কিছুটা সাদৃশ্য রয়েছে কিন্তু কথায় ভিন্নতা রয়েছে।]
মোর প্রিয়া হবে এসো রাণী
- Sub Title: মোর প্রিয়া হবে এসো রাণী দেব
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 14
বাউল গান এর নতুন প্রবন্ধ
হরে রাম হরে বলছে মধুর স্বরে
- Sub Title: ষোল নাম বত্ৰিশ অক্ষর গুরু দিলা মোরে নিজে কৃপা করে
প্রেম শিখাইয়া সোনা বন্ধে ঠেকাইল পিরিতের ফান্দে
- Sub Title: মন কান্দে প্রাণ কান্দে তার লাগিয়া গো
আজি যে রজনী যায়
- Sub Title: নয়নের জল ঝরিছে বিফল নয়নে
মোর বীণা ওঠে কোন্ সুরে বাজি
- Sub Title: মম অন্তর কম্পিত আজি নিখিলের হৃদয়স্পন্দে
রাসুলের সব খলিফা কয় বিদায়কালে
- Sub Title: গায়বী খবর আর কি পাব আজ তুমি গেলে
আজি বাংলাদেশের হৃদয় হতে
- Sub Title: তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী!
চন্দ্রার কুঞ্জে বৃন্দাদূতী শ্যামচাঁদ তাল্লাসে যায়
- Sub Title: বইলা দেগো চন্দ্রাবলী রাধার বন্ধু পাই কোথায়
গান গাইতে হইলে পড়ে যন্ত্রের প্রয়োজন
- Sub Title: তরকারি খাওয়া যায় না না দিলে লবণ
আমি কী চাহিব আল্লাহ, দরবারে তোমার
- Sub Title: সর্বদায় রাখিও দয়া উপরে বান্দার
মানুষ অবিশ্বাসে পায় না রে সে
- Sub Title: মানুষনিধি
এনে মহাজনের ধন বিনাশ করলি ক্ষ্যাপা
- Sub Title: শুদ্ধ বাঁকির দায় যাবি যমালয় হবে রে কপালে দায়মাল ছাপা
মাটির প্রদীপখানি আছে মাটির ঘরের কোলে
- Sub Title: সন্ধ্যাতারা তাকায় তারি আলো দেখবে ব’লে
বাংলা
English 
Comments