আজি এ কুসুম-হার সহি কেমনে।
ঝরিল যে ধুলায় চির-অবহেলায়
কেন এ অবেলায় পড়ে তারে মনে।।তব তরে মালা গেঁথেছি নিরালা
সে ভরেছে ডালা নিতি নব ফুলে।
(আজি) তুমি এলে যবে বিপুল গরবে
সে শুধু নীরবে মিলাইল বনে।।আঁখি-জলে ভাসি গাহিত উদাসী
আমি শুধু হাসি আসিয়াছি ফিরে।
(আজি) সুখ-মধুমাসে তুমি যবে পাশে
সে কেন গো আসে কাঁদাতে স্বপনে।।কার সুখ লাগি রে কবি বিবাগী,
সকল তেয়াগি সাজিলি ভিখারি!
(তুই) কার আঁখি-জলে বেঁচে রবি বলে
ফুলমালা দলে লুকালি গহনে।।
আজি এ কুসুম-হার সহি কেমনে
- Sub Title: ঝরিল যে ধুলায় চির-অবহেলায়
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 67
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
দোপাটি লো, লো করবী
- Sub Title: রঙের পাগল রূপ-পিয়াসী সেই ভালো আমার কাছে
হলুদ গাঁদার ফুল রাঙা পলাশ ফুল
- Sub Title: এনে দে এনে দে নইলে রাঁধব না বাঁধব না চুল
উদার ভারত! সকল মানবে
- Sub Title: দিয়াছ তোমার কোলে স্থান
মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে
- Sub Title: তাই কিরে তোর কণ্ঠেরি গান (ওরে) এমন মধুর লাগে॥
কার ঝর ঝর বর্ষণ বাণী
- Sub Title: যায় দিক দিগন্তে বেদনা হানি’
হেমন্তিকা এসো এসো হিমেল শীতল বন-তলে
- Sub Title: হিমেল শীতল বন-তলে
কোথা চাঁদ আমার
- Sub Title: নিখিল ভুবন মোর ঘিরিল আঁধার
বন-বিহঙ্গ! যাও রে উড়ে
- Sub Title: দেখা হলে আমার কথা কইয়ো গিয়া তারে
মেঘ বিহীন খর বৈশাখে
- Sub Title: তৃষায় কাতর চাতকী ডাকে॥
পিয়া পাপিয়া পিয়া বোলে
- Sub Title: ‘পিউ পিউ পিউ কাঁহা’
এসো এসো পাহাড়ি ঝর্ণা মেঘ সজল
- Sub Title: এসো জল ছিটিয়ে ফুল ফুটিয়ে এসো
ওগো তারি তরে মন কাঁদে হায়
- Sub Title: ফুল ফোটে না যে কাননে কাদেঁ দখিন হাওয়া॥
বাংলা
English 