“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কার নিকুঞ্জে রাত কাটায়ে আস্‌লে প্রাতে পুষ্প-চোর
কার নিকুঞ্জে রাত কাটায়ে আস্‌লে প্রাতে পুষ্প-চোর
  • Sub Title: আস্‌লে প্রাতে পুষ্পচোর

কার নিকুঞ্জে রাত কাটায়ে
আস্‌লে প্রাতে পুষ্পচোর।
ডাকছে পাখী ‘বৌ গো জাগো,

আর ঘুমায়ো না, রাত্রি ভোর’।।

জুঁই-কুঁড়িরা চোখ মেলে চায়,
চুম্কুড়ি দেয় মৌমাছি।
শাপ্‌লা-বনে চাঁদ ডুবে যায়
ম্লান চোখে হায় চায় চকোর।।

ঘোম্টা ঠেলি কয় চামেলি,
গোল করো না গুল্-ডাকাত,
ঢুলছে নয়ন, দুলছে গলায়
বেল-টগরের ছিন্ন ডোর।।

বোরকা খুলি বন-কেতকীর
ফুলরেণুতে রাঙলে গা,
পারুল-বধূর মাগলে মধু,
হাস্‌নাহেনার ভাঙলে দোর।।

গায় কাওয়ালি বাদলি রুম্ঝুম,
তয়্ফাওয়ালি নাচে মউর্
ঝুরছে কদম, মেঘ-তমালে
বিজলি-চোখে চায় কিশোর।।

শোন্ রে কবি পুষ্পলোভী
আজ ধরেছি ফুল চুরি,
হুল ফটিয়ে, ফুল্বালাদের
কুল ভুলানো ভাঙবে তোর।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

আমি অলস উদাস আনমনা
আমি অলস উদাস আনমনা

আমি অলস উদাস আনমনা

  • Sub Title: আমি সাঁঝ-আকাশে শান্ত নিথর
খেলে চঞ্চলা বরষা-বালিকা
খেলে চঞ্চলা বরষা-বালিকা

খেলে চঞ্চলা বরষা-বালিকা

  • Sub Title: মেঘের এলোকেশে ওড়ে পুবালি বায়
এলো ফুলের মরশুম
এলো ফুলের মরশুম

এলো ফুলের মরশুম

  • Sub Title: বকুল শাখে কোকিল ওঠে ডাকি’॥
তুমি নন্দনপথ-ভোলা
তুমি নন্দনপথ-ভোলা

তুমি নন্দনপথ-ভোলা

  • Sub Title: মন্দাকিনী-ধারা উতরোলা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন