“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কে শিব-সুন্দর শরত-চাঁদ-চূড়
কে শিব-সুন্দর শরত-চাঁদ-চূড়
  • Sub Title: দাঁড়ালে আসিয়া এ অঙ্গনে

কে শিব সুন্দর শরৎ-চাঁদ-চূড়
দাঁড়ালে আসিয়া এ অঙ্গনে।
পীড়িত নর-নারী আসিল গেহ ছাড়ি

ভরিল নভতল-ক্রন্দনে।।

বেদনা-মন্দিরে আরতি বাজে তব,
কে তুমি সুন্দর শ্মশান-চারী নব,
দিগদিগন্তরে জীবন-উৎসব-
শঙ্খ শুনি তব আগমনে।।

মৃত্যু-জয়ী তুমি হওনি সুধা পিয়ে,
দুখেরে দহিয়াছ বিষের দাহ দিয়ে।
ভূষণ করি ফণী আদরে দিয়ে দোলা
কী মণি পেলে বলো ওগো ও চির-ভোলা!

কভু সে ডম্বরু বাজাও অম্বরে,
প্রলয়-নর্তন জাগে চরাচরে,
ললাট-জ্বালা-পাশে
চন্দ্র-লেখা হাসে
নবীন সৃষ্টির হরষণে।।

পতিতা গঙ্গারে ধরিলে নিজ শিরে,
কন্যারূপে তাই পেলে কি ভারতীরে,
স্বরগ এল নেমে মরতে তব প্রেমে,
নমামি দেব-দেব ও-চরণে।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

পিও পিও হে প্রিয় শারাব পিও
পিও পিও হে প্রিয় শারাব পিও

পিও পিও হে প্রিয় শারাব পিও

  • Sub Title: চোখে রঙের নেশা লেগে সব অবসাদ হোক রমনীয়॥
সে চলে গেছে বলে কি গো
সে চলে গেছে বলে কি গো

সে চলে গেছে বলে কি গো

  • Sub Title: স্মৃতিও হায় যায় ভোলা (হায়)

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন