কেন আন ফুল-ডোর
আজি বিদায়-বেলা।
মোছো মোছো আঁখি-লোরযদি ভাঙিল মেলা।।
কেন মেঘের স্বপন
আন মরুর চোখে,
ভুলে দিয়ো না কুসুম
যারে দিয়েছ হেলা।।আছে বাহুর বাঁধন
তব শয়ন-সাথী,
আমি এসেছি বাঁধন
আমি চলি একেলা।।যবে শুকাল কানন
এলে বিধুর পাখি,
লয়ে কাঁটা-ভরা প্রাণ
একি নিঠুর খেলা।।যদি আকাশ-কুসুম
পেলি চকিতে কবি,
চলো চলো মুসাফির,
ডাকে পারের ভেলা।।
কেন আন ফুল-ডোর আজি বিদায় বেলা
- Sub Title: আজি বিদায়-বেলা
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 58
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
যাদের তরে এ সংসারে খাটনু জনম ভর
- Sub Title: তাদের কেউ হবে না হে নাথ মরণ-সাথি মোর॥
ভুল করে যদি ভালোবেসে থাকি
- Sub Title: ক্ষমিও সে অপরাধ
এল এল রে বৈশাখী ঝড় এল এল রে
- Sub Title: ঐ বৈশাখী ঝড় এল এল মহীয়ান সুন্দর
সখি ঐ শোনো বাঁশি বাজে
- Sub Title: মন লাগে না গৃহ-কাজে
ওরে শুভ্রবসনা রজনীগন্ধ্যা
- Sub Title: বনের বিধবা মেয়ে
তুমি বর্ষায়-ঝরা চম্পা
- Sub Title: তুমি যূথিকা অশ্রুমতী
নমো নম রাম-খুঁটি
- Sub Title: তুমি গাদিয়া বসেছ আমাদের বুকে সাধ্য নাই যে উঠি
ধর্মের পথে শহীদ যাহারা আমরা সেই সে জাতি
- Sub Title: সাম্য-মৈত্রী এনেছি আমরা বিশ্বে করেছি জ্ঞাতি
ব্রজ-দুলাল ঘনশ্যাম
- Sub Title: মোর হৃদে কর বিহার হে
বেসুর বীণায় ব্যথার সুরে
- Sub Title: পাষাণ-বুকে নিঝর হ’য়ে কাঁদ্ব গো
বেদিয়া বেদিনী ছুটে আয়
- Sub Title: ধাতিনা ধাতিনা তিনা ঢোলক মাদল বাজে
সই কই লো আমার ঘর নিকোবার
- Sub Title: পুরুষ: আহা ন্যাতা নয় গো শীতের কাঁথা এই যে আমি হেথায়॥
বাংলা
English 