“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

পথ-ভোলা কোন রাখাল ছেলে
পথ-ভোলা কোন রাখাল ছেলে
  • Sub Title: সে একলা বাটে শূন্য মাঠে

পথ-ভোলা কোন রাখাল ছেলে।
সে একলা বাটে শূন্য মাঠে
খেলে বেড়ায় বাঁশি ফেলে।।

কভু সাঁঝ গগনে উদাস মনে
চাহিয়া হেরে গো কারে,
হেরে তারার উদয়, কভু চেয়ে রয়
সুদূর বন-কিনারে।
হেরে সাঁঝের পাখি ফিরে গো যখন
নীড়ের পানে পাখা মেলে।।

তার ধেনু ফিরে যায় গ্রামের পানে
আনমনে সে বসিয়া থাকে,
ঐ সন্ধ্যাতারার দীপ যে জ্বালায়
সে যেন কোথায় দেখেছে তাকে।
তার নূপুর লুটায় পথের ধূলায়
সে ফিরে নাহি চায়, কাহারে খোঁজে,
দূর চাঁদের ভেলায় মেঘ-পরি যায়
সে যেন তাহার ইশারা বোঝে।
সে চির-উদাসী পথে ফেরে হায়
সকল সুখে আগুন জ্বেলে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

বাঁশি রে কইরেছিলে কতই পুণ্য
বাঁশি রে কইরেছিলে কতই পুণ্য

বাঁশি রে কইরেছিলে কতই পুণ্য

  • Sub Title: বাঁশি রে তুই ধন্য ধন্য কৃষ্ণ বিনা কভু থাকো না ধু
ওই মহামানব আসে
ওই মহামানব আসে

ওই মহামানব আসে

  • Sub Title: দিকে দিকে রোমাঞ্চ লাগে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন