কি হবে জানিয়া বলো
কেন জল নয়নে।
তুমি তো ঘুমায়ে আছোসুখে ফুল-শয়নে।।
তুমি কি বুঝিবে বালা
কুসুমে কীটের জ্বালা,
কারো গলে দোলে মালা
কেহ ঝরে পবনে।।আকাশের আঁখি ভরি
কে জানে কেমন করি
শিশির পড়ে গো ঝরি
ঝরে বারি শাওনে।।নিশীথে পাপিয়া পাখি
এমনই তো ওঠে ডাকি,
তেমনই ঝুরিছে আঁখি
বুঝি বা অকারণে।।কে শুধায়, আঁধার চরে
চখা কেন কেঁদে মরে,
এমনই চাতক-তরে
মেঘ ঝুরে-গগনে।।কারে মন দিলি কবি,
এ যে রে পাষাণ-ছবি,
এ শুধু রূপের রবি
নিশীথের স্বপনে।।
কী হবে জানিয়া বলো
- Sub Title: কেন জল নয়নে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 6
বাউল গান এর নতুন প্রবন্ধ
তাঁহার আনন্দধারা জগতে যেতেছে বয়ে
- Sub Title: এসো সবে নরনারী আপন হৃদয় ল’য়ে
মহাবিশ্বে মহাকাশে মহাকালমাঝে
- Sub Title: আমি মানব কী লাগি একাকী ভ্রমি বিস্ময়ে
উদাস বাঁশি বাজল কোন বনে গো প্ৰাণ ললিতে
- Sub Title: বাঁশির স্বরে কান্দে প্ৰাণ ধরাইতে না পারি মোর চিত্তে
দিবানিশি থাকোরে সব বা-হুঁশারী
- Sub Title: রসুল বলে এ দুনিয়া মিছে ঝাকমারী
আল্লায় যেন কর্জের লাগি কেউর বাড়িত নেয় না
- Sub Title: মজুরি করিয়া খাইমু ভাত যদি খাইতে পাই না
ভড়ূয়া বাঙ্গাল
- Sub Title: মন তুই ভড়ুয়া বাঙ্গাল জ্ঞানছাড়া
স্বদেশ আমার! জানি না তোমার
- Sub Title: শুধিব মা কবে ঋণ
অম্বরে মেঘে মৃদঙ বাজে
- Sub Title: লাগল মাতন ঝড়ের নাচন ডালে ডালে॥
চিরদিন দুঃখের অনলে প্রান জ্বলছে আমার
- Sub Title: আমি আর কতদিন জানি এই অবলার প্রাণী
যে দুঃখ অন্তরে গো সখি কওনও না যায়
- Sub Title: আর কতকাল গাঁথব মালা প্রাণবন্ধুর আশায় গো
এ বিশ্ব জুড়ে প্রতি ঘরে তবু
- Sub Title: নামের ব্যাখ্যা শুনিতে পাই
বাংলা
English 
Comments