আমি অলস উদাস আনমনা।
আমি সাঁঝ-আকাশে শান্ত নিথর
রঙিন মেঘের আলপনা।।অলস যেমন বনের ছায়া,
নীড়ের পাখি শ্রান্ত-কায়া,
যেমন অলস তৃণের মুখে
ভোরের শিশির হিম-কণা।।নদীর তীরে অলস রাখাল
একলা বসে রয় যেমন,
তেমনি অলস উদাস আমি
রই বসে রই অকারণ।।যেমন অলস দিঘির জলে
থির হয়ে রয় কমল-দলে,
নিতল ঘুমে স্বপনসম
অলস আমি কল্পনা।।
আমি অলস উদাস আনমনা
- Sub Title: আমি সাঁঝ-আকাশে শান্ত নিথর
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 4
বাউল গান এর নতুন প্রবন্ধ
মকরউল্লার মকর কে বুঝিতে পারে
- Sub Title: আপনি আল্লা আপনি অলি
কে যাবে শ্যাম দরশনে আয় গো সজনী
- Sub Title: পুলিন বনে বংশীর ধ্বনি সজনী গো মনে অনুমানি চি
বল না বল না সখী কি করি উপায় গো
- Sub Title: নিশি গত প্ৰাণনাথ রহিল কোথায় গো
আপনারে দিয়ে রচিলি রে কি
- Sub Title: খুলে দেখ্ দ্বার অন্তরে তার আনন্দনিকেতন
মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে
- Sub Title: তাই কিরে তোর কণ্ঠেরি গান (ওরে) এমন মধুর লাগে॥
মোরা সত্যের ‘পরে মন আজি করিব সমর্পণ
- Sub Title: জয় জয় সত্যের জয়
প্রাণের প্রাণ মুর্শিদ আমার মৌলা বক্স নাম যাহার
- Sub Title: মৌলা বক্স নাম যাহার
সরোবরে আসন করে রয়েছে আনন্দময়
- Sub Title: জীবন শূন্য সভায় মান্য স্বয়ং ব্রহ্মা তার মাথায়
আজি ঈদ ঈদ ঈদ খুশির ঈদ
- Sub Title: (যাঁর) আসার আশায় চোখে মোদের ছিল না রে নিঁদ
এসো মুরলীধারী বৃন্দাবন-চারী
- Sub Title: গোপাল গিরিধারী শ্যাম
নতুন গাঙে প্রেম তরঙ্গে
- Sub Title: আসবে জোয়ার
আজি বরিষনমুখরিত শ্রাবণরাতি
- Sub Title: স্মৃতিবেদনার মালা একেলা গাঁথি
বাংলা
English 
Comments