খেলে চঞ্চলা বরষা-বালিকা
মেঘের এলোকেশে ওড়ে পুবালি বায়,
দোলে গলায় বলাকার মালিকা—চপল বিদ্যুতে হেরি’ সে চপলার,
ঝিলিক হানে কণ্ঠের মণিহার,
নীল আঁচল হতে তৃষিত ধরার পথে
ছুঁড়ে ফেলে মুঠি মুঠি বৃষ্টি-শেফালিকা—কেয়া পাতার তরী ভাসায় কমল ঝিলে
তরুলতার শাখা সাজায় হরিৎ নীলে।
ছিটিয়ে মেঠো জল খেলে সে অবিরল
কাজলা দীঘির জলে ঢেউ তোলে
আনমনে ভাসায় পদ্ম-পাতার থালিকা—
খেলে চঞ্চলা বরষা-বালিকা
- Sub Title: মেঘের এলোকেশে ওড়ে পুবালি বায়
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 63
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
ও তুই উলটো বুঝলি রাম
- Sub Title: আমি আম চাহিতে জাম দিলে আর জাম চাহিতে কি-না আম॥
মেঘলা নিশি-ভোরে
- Sub Title: মন যে কেমন করে
না-ই পরিলে নোটন-খোঁপায় ঝুমকো জবার ফুল
- Sub Title: ঝুমকো-জবার ফুল
ঐ লুকায় রবি লাজে মুখ হেরি’ মম প্রিয়ার
- Sub Title: ঐ এল রূপের রবি তোর আঁধার থাকে কি আর
আজি ঘুম নহে নিশি জাগরণ
- Sub Title: চাঁদেরে ঘিরি নাচে ধীরি ধীরি
জাগো জাগো শঙ্খ চক্র-গদা-পদ্ম-ধারী
- Sub Title: জাগো শ্রীকৃষ্ণ-তিথির তিমির অপসারি
বন তমালের শ্যামল ডালে দোলে ঝুলন
- Sub Title: কিশোরী পাশে কিশোর হাসে ভাসে আনন্দ সাগরে আজ ব্রজধাম
কত কথা ছিল তোমায় বলিতে
- Sub Title: ভুলে যাই হয় না বলা পথ চলিতে
যবে সন্ধ্যা-বেলায় প্রিয় তুলসী-তলায়
- Sub Title: তুমি করিবে প্রণাম
বেসুর বীণায় ব্যথার সুরে
- Sub Title: পাষাণ-বুকে নিঝর হ’য়ে কাঁদ্ব গো
এলো ফুলের মরশুম
- Sub Title: বকুল শাখে কোকিল ওঠে ডাকি’॥
বাংলা
English 