“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

নিয়ে কাদা মাটির তাল
নিয়ে কাদা মাটির তাল
  • Sub Title: খেলে হোরি ভূতের পাল

নিয়ে কাদা মাটির তাল
খেলে হোরি ভূতের পাল।
নর্দমা হতে ছিটায় কর্দম হরদম ‘কাহার’ চাঁড়াল।।

দুই পাশের পথিকের গায়
কাদা ছিটিয়ে মোটর যায়,
নল দিয়ে ঐ জল ছিটায়
ফুটপাথে উড়িয়া দুলাল।।

খচমচ খচমচ বাজায় তাল
ভোজপুরী মাড়োয়ারি ভাই,
ঝি ফেলে দেয় ছাদ থেকে
গোবর-গোলা আখার ছাই,
দেয় ঢেলে পিচদানির পিচ
কাপড়-চোপড় লালে লাল।।

ভুঁড়িতে ফুঁড়িছে ডাক্তার পিচকারি ঐ-
হোলি হ্যায়!
টক্কর খেয়ে উলটে পড়ে ময়লা গাড়ি-
হোলি হ্যায়!
ষাঁড়ের গুঁতোয় খানায় পড়ে
খেলে হোরি পাঁড় মাতাল।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

এসো হে এসো সজল ঘন বাদলবরিষনে
এসো হে এসো সজল ঘন বাদলবরিষনে

এসো হে এসো সজল ঘন বাদলবরিষনে

  • Sub Title: বিপুল তব শ্যামল স্নেহে এসো হে এ জীবনে
আশাসিন্ধু তীরে বসে আছি সদাই
আশাসিন্ধু তীরে বসে আছি সদাই

আশাসিন্ধু তীরে বসে আছি সদাই

  • Sub Title: সাধুর যুগল চরণধুলো লাগবে কি এই পাপীর গায়
পাগলিনী, তোর লাগি
পাগলিনী, তোর লাগি

পাগলিনী, তোর লাগি

  • Sub Title: কোথায় রাখিব তোরে খুঁজে না পাই ভূমণ্ডল
মোর বীণা ওঠে কোন্ সুরে বাজি
মোর বীণা ওঠে কোন্ সুরে বাজি

মোর বীণা ওঠে কোন্ সুরে বাজি

  • Sub Title: মম অন্তর কম্পিত আজি নিখিলের হৃদয়স্পন্দে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন