“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

এস হে সজল শ্যাম ঘন দেয়া
এস হে সজল শ্যাম ঘন দেয়া
  • Sub Title: বেণু-কুঞ্জ-ছায়ায় এসো তাল-তমাল বনে

এসো হে সজল শ্যাম-ঘন দেয়া
বেণু-কুঞ্জ-ছায়ায় এসো তাল-তমাল বনে।
এসো শ্যামল, ফুটাইয়া যূথী কুন্দ নীপ কেয়া।।

বারিধারে এসো চারিধার ভাসায়ে
বিদ্যুৎ ইঙ্গিতে দশদিক হাসায়ে
বিরহী মনে জ্বালায়ে আশার আলেয়া
ঘন দেয়া, মোহনীয়া, শ্যাম-পিয়া।।

শ্রাবণ বরিষণ হরষণ ঘনায়ে
এসো নব ঘন-শ্যাম নূপুর শুনায়ে।

হিজল তমাল ডালে ঝুলন ঝুলায়ে
তাপিতা ধরার চোখে অঞ্জন বুলায়ে
যমুনা স্রোতে ভাসায়ে প্রেমের খেয়া
ঘন দেয়া, মোহনীয়া, শ্যাম-পিয়া।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

পউষ এলো গো
পউষ এলো গো

পউষ এলো গো

  • Sub Title: পউষ এলো অশ্রু-পাথার হিম পারাবার পারায়ে
ঐ অভ্র-ভেদী তোমার ধ্বজা
ঐ অভ্র-ভেদী তোমার ধ্বজা

ঐ অভ্র-ভেদী তোমার ধ্বজা

  • Sub Title: মাগো তোমার রথ আনা ঐ রক্ত-সেনার রথে॥
দুলে আলো-শতদল টলমল টলমল
দুলে আলো-শতদল টলমল টলমল

দুলে আলো-শতদল টলমল টলমল

  • Sub Title: চল লো মেলি’ পাখা রঙিন লঘু চপল

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন