এসো নূপুর বাজাইয়া যমুনা নাচাইয়া
কৃষ্ণ কানাইয়া হরি।
মাখি গোখুর-ধূলিরেণু গোঠে চরাইয়া ধেনুবাজায়ে বাঁশের বাঁশরি।।
গোপী-চন্দন চর্চিত অঙ্গে
প্রাণ মাতাইয়া প্রেম-তরঙ্গে,
বামে হেলায়ে ময়ুর-পাখা দুলায়ে তমাল-শাখা
নীপ-বনে দাঁড়ায়ে ত্রিভঙ্গে।
এসো লয়ে সেই শ্যাম-শোভা ব্রজ-বধূ মনোলোভা
সেই পীত বসন পরি।।এসো গগনে ফেলি নীল ছায়া,
আনো পিপাসিত চোখে মেঘ-মায়া।
এসো মাধব মাধবী-তলে,
এসো বনমালী বন-মালা গলে,
এসো ভক্তিতে প্রেমে আঁখি জলে।
এসো তিলক-লাঞ্ছিত সুর-নর-বাঞ্ছিত
বামে লয়ে রাই কিশোরী।।
এসো নূপুর বাজাইয়া যমুনা নাচাইয়া
- Sub Title: কৃষ্ণ কানাইয়া হরি
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 78
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
আসিয়া কাছে গেলে ফিরে
- Sub Title: কেন আসিয়া কাছে গেলে ফিরে॥
অরুন-রাঙা গোলাপ-কলি
- Sub Title: কে নিবি সহেলি আয়
পরদেশী মেঘ যাও রে ফিরে
- Sub Title: বলিও আমার পরদেশী রে॥
রেশমি চুড়ির তালে কৃষ্ণ-চূড়ার ডালে
- Sub Title: পিউ কাঁহা পিউ কাঁহা ডেকে ওঠে পাপিয়া
জাগো জাগো, পোহাল রাতি
- Sub Title: গগন-আঙনে ম্লান চাঁদের বাতি
পিউ পিউ বোলে পাপিয়া
- Sub Title: পাপিয়া পিউ পিউ বোলে
শ্যামা তুই বেদেনির মেয়ে
- Sub Title: (তাই) মাঠে ঘাটে বেড়াস ধেয়ে
গত রজনীর কথা পড়ে মনে
- Sub Title: রজনিগন্ধার মদির গন্ধে
আর অনুনয় করিবে না কেউ
- Sub Title: আর দেখিবে না স্বপন রাতে গো কেহ কাদেঁ হাত ধরে
ডাকতে তোমায় পারি যদি আড়াল থাকতে পারবে না
- Sub Title: এখন আমি ডাকি তোমায় তখন তুমি ছাড়বে না
ওগো ফুলের মতন ফুল্ল মুখে দেখছি একি ভুল
- Sub Title: দেখছি একি ভুল
আজো কাঁদে কাননে কোয়েলিয়া
- Sub Title: চম্পা কুঞ্জে আজো গুঞ্জে ভ্রমরা কুহরিছে পাপিয়া
বাংলা
English 