“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

তোমার নূরের রওশনি মাখা
তোমার নূরের রওশনি মাখা
  • Sub Title: নিখিল ভুবন অসীম গগন

তোমার নূরের রওশনি মাখা
নিখিল ভুবন অসীম গগন।
তোমার অনন্ত জ্যোতির ইশারা

গ্রহ তারা চন্দ্র তপন।।

তোমার রূপের ইঙ্গিত খোদা
ফুটিছে বনের কুসুম সদা,
তোমার নূরের ঝলক হেরি
মেঘে বিজলি চমকে যখন।।

প্রাণের খুশি শিশুর হাসি
মধুর তোমার রূপ দেয় প্রকাশি,
তোমার জ্যোতির সমুদ্রে খোদা
আলোক ঝিনুক মোর এ দুটি নয়ন।।

ধানের খেতে নদী-তরঙ্গে
দুলে তোমার রূপ মধুর ভঙ্গে,
নিতি দেখা দাও হাজার রঙ্গে
অরূপ নিরাকার তুমি নিরঞ্জন।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

কবি সবার কথা কইলে এবার
কবি সবার কথা কইলে এবার

কবি সবার কথা কইলে এবার

  • Sub Title: (কেন) নিখিল ভুবন অভিমানের আগুন দিয়ে দহ॥

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন