নমো নম রাম-খুঁটি।
তুমি গাদিয়া বসেছ আমাদের বুকে, সাধ্য নাই যে উঠি।।
তুমি নির্বিকার হে পরম পুরুষআপনাতে আছ আপনি বেহুঁশ,
তব বাঁধন ছিঁড়িতে বৃথা টানাটানি
বৃথা মাথা কুটোকুটি।।আইন কানুন আচার বিচার
বিধি ও নিষেধ স্ত্রী পরিবার,
শত রূপে তুমি জগৎ মাঝার
চাপিয়া আছ যে টুঁটি।।কত রূপে তব লীলার প্রকাশ
কভু হও খুঁটো কভু হও বাঁশ,
কভু হাড়ি-কাঠ কভু ঘানি-গাছ
ঘোরাও ধরিয়া ঝুঁটি।।কখনও পাঁচনি-রূপে পিঠে পড়ো,
কখনও জোয়াল-রূপে কাঁধে চড়ো,
কখনও কঞ্চি বাঁশ চেয়ে দড়
কভু গুঁতো কভু লাঠি।
ঠুঁটো ত্রিভঙ্গ হে প্রভু তোমার
ভয়ে মোরা গুটিসুটি।।
নমো নম রাম-খুঁটি
- Sub Title: তুমি গাদিয়া বসেছ আমাদের বুকে সাধ্য নাই যে উঠি
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 17
বাউল গান এর নতুন প্রবন্ধ
কৃষ্ণকলি আমি তারেই বলি
- Sub Title: মেঘলা দিনে দেখেছিলেম মাঠে কালো মেয়ের কালো হরিণ-চোখ
কি দিয়া সুধিমুপ্ৰেম ঋণগো রাই
- Sub Title: তোমারই কারণে গোষ্টি গোচারণে গহন কাননে যাই
গরিব নেওয়াজ হজরত শাহজালাল
- Sub Title: বাবা এমন হইতে আসিয়া সিলেটেতে
প্রাণের প্রাণ মুর্শিদ আমার মৌলা বক্স নাম যাহার
- Sub Title: মৌলা বক্স নাম যাহার
কেমনে শুধিব বলো তোমার এ ঋণ
- Sub Title: এ দয়া তোমার মনে রবে চিরদিন
মাঝিরে তোর নৌকার ঢেউ লাগিয়ারে
- Sub Title: মাঝিরে তোর নৌকার ঢেউ লাগিয়ারে
কতোজন ঘুরছে আশাতে
- Sub Title: খুঁজে পেলাম না এই জগতে
জাল ফেলে মাছ ধরবে যখন
- Sub Title: কাতলা পোনা চুনো-চানা
গৌরনামে চলছে গাড়ি যাবে বৃন্দাবন
- Sub Title: দয়া করে তুলে নেও মই অতি অভাজন
ওই জানালার কাছে বসে আছে করতলে রাখি মাথা
- Sub Title: তার কোলে ফুল পড়ে রয়েছে সে যে ভুলে গেছে মালা গাঁথা
কোন্ কোন্ হরফে ফকিরী
- Sub Title: কিসে আসল হয় সে হরফ
আলক সাঁই আল্লাজী মিশে
- Sub Title: ফানা ফিল্লায় মোরাকাবা
বাংলা
English 
Comments