“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আসিবে তুমি, জানি প্রিয়
আসিবে তুমি, জানি প্রিয়
  • Sub Title: আনন্দে বনে বসন্ত এলো-

আসিবে তুমি, জানি প্রিয়!
আনন্দে বনে বসন্ত এলো-
ভুবন হ’ল সরসা প্রিয়–দরশা, মনোহর।।

বনান্তে পবন অশান্ত হ’ল তাই, কোকিল কুহরে,
ঝরে গিরি–নির্ঝরিণী ঝর ঝর।।

ফুল্ল–যামিনী আজি ফুল–সুবাসে
চন্দ্র অতন্দ্র সুনীল আকাশে,
আনন্দিত দীপান্বিত অম্বর।।

অধীর সমীরে দিগঞ্চল দোলে
মালতী বিতানে পাখী পিউ পিউ বোলে,
অঙ্গে অপরূপ ছন্দ আনন্দ–লহর তোলে;
দিকে দিকে শুনি আজ আসিবে রাজাধিরাজ প্রিয়তম সুন্দর।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

ঢাকো রে মুখ, চন্দ্রমা, জলদে
ঢাকো রে মুখ, চন্দ্রমা, জলদে

ঢাকো রে মুখ, চন্দ্রমা, জলদে

  • Sub Title: বিহগেরা থামো থামো আঁধারে কাঁদো গো তুমি ধরা
নবযৌবন আষাঢ় মাসে
নবযৌবন আষাঢ় মাসে

নবযৌবন আষাঢ় মাসে

  • Sub Title: প্রেমনদী নিয়রে ভাসে
তুই মোরে করিলে উদাসী
তুই মোরে করিলে উদাসী

তুই মোরে করিলে উদাসী

  • Sub Title: তোমোয় ভালবাসি সোনা বন্ধুরে- ধুয়া
 আর কি গৌর আসবে ফিরে
আর কি গৌর আসবে ফিরে

আর কি গৌর আসবে ফিরে

  • Sub Title: মানুষ ভজে যে যা কর, গৌর চাঁদ গিয়েছে সেরে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন