আজ লাচনের লেগেছে যে গাঁদি গো
আজ লাচনের লেগেছে গাঁদি।
আমার কোমর কাঁকাল ভেঙে গেছেলেচে লেচে ও দাদি।
আজ লাচনের লেগেছে গাঁদি।।মাদলের বোল: হুর্র্ হুর্রে দাদা, দাদারে দাদা!
তিন দাদা পুত্ নাতিন্ নাচে
দাদারে দাদা!
নাতিন নাচে পুতিন নাচে
সতিন নাচে শ্যাওড়া গাছে দাদারে দাদা!
তিন দাদা পুত নাতিন নাচে।।বড়কি নাচে ছুটকি নাচে
মুটকি নাচে ধাতিং তিং,
শুঁটকি নাচে থুপি নাচে
নাচে সাথে আহলাদি।
আজ লাচনের লেগেছে গাঁদি।।মাদলের বোল: ও গিজে, মুড়কি ভিজে!
ও গিজে রেল ঠুকে দে!
শিরীশের বাগান-ধারে
হাত বাড়ালে পয়সা পড়ে!
ওরে আমার ফকির চাঁদ
গাই দুয়োব বাছুর বাঁধ।।বুড়ি নাচে ভুঁড়ি নাচে নাচে ছোঁড়া ছুঁড়ি গো,
গোদা পায়ে ঘুঙুর বাঁধে নাচিছে খাঁদা-খাঁদি।
আজ লাচনের লেগেছে গাঁদি।।মাদলের বোল: ও গিজে যাসনে ভিজে,
ও গিজে ঠানদিদি যে!
সাবাস বেটি বকন-ছা
কলামোচায় ফড়িং খা।
ও গিজে তাল ভটাভট!
ও গিজাং ঘিচতা ঘিচাং ঘিচতা ঘিচাং!
ও গিজে যাচ্চলে যা বরিশাল্যা
পাবনা ঢাকা খুলন্যে জেলা!
তেহাই: পিঁয়াজ পিঁয়াজ রসুন খাক
যার পাঁঠা তার বাপের গোয়ালে যাক,
খাক কাঁকুড় খাক
তোর ছেলে তোর দাদার ছেলে!
হুল্লোড় ধ্বনি: দে গোরুর গা ধুইয়ে!
আজ লাচনের লেগেছে যে গাঁদি গো
- Sub Title: আজ লাচনের লেগেছে গাঁদি
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 15
বাউল গান এর নতুন প্রবন্ধ
চিনি হওয়া মজা কি খাওয়া মজা
- Sub Title: দেখ দেখি মন কোনটি মজা
আকাশ হতে খসল তারা আঁধার রাতে পথহারা
- Sub Title: প্রভাত তারে খুঁজতে যাবে-ধরার ধুলায় খুঁজে পাবে
ঐ শুনো বংশী ঘাটে
- Sub Title: শুনি বংশীধ্বনি কুলকামিনী আমরা উন্মাদিনীর মত হই চি
আমায় আকুল করিল, আমায় পাগল করিল
- Sub Title: শ্যাম বাঁকা নয়নে
নবি এসে দয়া করে
- Sub Title: দাও পাপীরে পদছায়া
ওগো মানুষের তত্ত বল না
- Sub Title: ভাবের মানুষ কয়জনা
রসিক নাম ধরিয়ে মনা
- Sub Title: বেড়াও রে জগৎ মাতিয়ে
কার ভাবে এ ভাব বল রে কানাই
- Sub Title: রাজ রাজ্য ছেড়ে কেন বেহাগ দেখতে পাই
অমর্ত্যের এক ব্যাধ বেটা হাওয়ায় এসে ফাঁদ পেতেছে
- Sub Title: বলবো কি সেই ফাঁদের কথা
আইন সত্য মানুষ বর্ত্ত কর এই বেলা
- Sub Title: ক্রমে ক্রমে হৃদ্-কমলে খেলবে নুরের খেলা
জগত জননী মাতা, ফাতেমা আমার
- Sub Title: বিশ্ব দুলালী বেটি নবি মোস্তফার
যারে মরণ-দশায় ধরে
- Sub Title: সে যে শতবার ক’রে মরে
বাংলা
English 
Comments