“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

ও দয়াল গুরু গো মনের দুখ আর বলা গেলো না
ও দয়াল গুরু গো মনের দুখ আর বলা গেলো না

ও দুখ বলতে গেলে না যায় বলা মন তলায় জল মানে না

ও দয়াল গুরু গো
মনের দুখ আর বলা গেলো না
ও দুখ বলতে গেলে না যায় বলা
মন তলায় জল মানে না
বলা গেলো না।।

দশেইন্দ্রয় ঋপু ছয় জনা
ছয়জনা ছয় মতে চলে গুরু নিষেধ মানে না।।

তাঁরা সদাই চলে কুপথে মন।।

সুপথে আর চলে না
বলা গেলো না।

ও দয়াল গুরু গো মনের দুখ আর বলা গেলো না।।

এক ঘরেতে বসত করি মন
আপনারে পর ভাবিয়া কাটাইলাম জনম।।

এসে এই বিদেশে পরবাসে আপনারে চিনলাম না
বলা গেলো না।
ও দয়াল গুরু গো মনের দুখ আর বলা গেলো না।
এখন আমি কার ছায়ায় দাঁড়ায়
তুমি বিনে ও গুরু গো আর তো কেহ নাই।।

এসে দয়া করে মন মহন কে।।

দাও যদি চরণ খানা
বলা গেলো না।

ও দয়াল গুরু গো মনের দুখ আর বলা গেলো না।।

ও দুখ বলতে গেলে না যায় বলা
মন তলায় জল মানে না
বলা গেলো না।

শিল্পীঃ- মামুন নদীয়া

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আমি কাতরে করি রে মানা
আমি কাতরে করি রে মানা

আমি কাতরে করি রে মানা

  • Sub Title: মোহন মধুর স্বরের বাঁশি চিত্তে ধৈৰ্য মানে না চি
ভাবের উদয় যেদিন হবে
ভাবের উদয় যেদিন হবে

ভাবের উদয় যেদিন হবে

  • Sub Title: হৃদকমলে সে রূপ ঝলক দিবে
তোমার বাস কোথা যে, পথিক ওগো
তোমার বাস কোথা যে, পথিক ওগো

তোমার বাস কোথা যে, পথিক ওগো

  • Sub Title: তুমি হৃদয়-পূর্ণ-করা ওগো তুমিই সর্বনেশে
জলধারা দেও গো সখী মাথে
জলধারা দেও গো সখী মাথে

জলধারা দেও গো সখী মাথে

  • Sub Title: কর্মদোষে পাইলাম না গো শ্ৰী জগন্নাথে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন