“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: আমি যদি আমি হতেম, স্বাধীন কেন হলেমনা

আমি আমি বলি আমি, আমায় আমি চিনি না।
আমি যদি আমি হতেম, স্বাধীন কেন হলেমনা।।

আমি যদি আমি হতেম, কোথাও ঠেকে না রৈতেম।
মৃত্যুকালে না মরিয়ে, কেন রৈতে পারিনা।।

আবার যাহা ইচ্ছা করি, কেন তাহা করতে না’রি।
বুঝা গেল নহি আমার, মাত্র আমি প্রবঞ্চনা।।

যেই জন আমি হয়, মাত্র সেই শক্তিময়।
সে শক্তি না দে যদি, কিছু করতে পারি না।।

শক্তি কীর্তি সব তাঁর, কর্তা বলি নাম আমার।
আমি আমি আমায় বলা কেবল মাত্র প্রতারণা।।

মকবুল অজ্ঞানে বলে, ধূলা উড়ে যায় বলে।
ধূলা উড়ে সবে দেখে, কিন্তু বায়ু দেখে না।।

লেখকঃ আবদুল গণি কাঞ্চনপুরী

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

মাইজভাণ্ডারী গান

রবি শশী তারক এ আকাশ

  • Sub Title: অহরহ দীপ্তিমান যে মত উজ্জ্বলে
রাধারমণ দত্ত

এবার হইল রে বন্ধু তোর মনে যা ছিল

  • Sub Title: তোমার আমার যত কথা-সবই বৃথা হল ধু
দুর্বিন শাহ

কন্যা লো

  • Sub Title: রূপের আলো দেখে
রাধারমণ দত্ত

বন্ধু শ্যামরায় মাথে দিয়া হাত বল শুনি

  • Sub Title: বন্ধুরে জন্মে জন্মে দাসী করি রাকবায়নি আমারে
রাধারমণ দত্ত

পাষাণ মন তোর গইয়া যায় রে দিন

  • Sub Title: আইতে একদিন যাইতে একদিন আর কত দিন বাকি রে
কবিয়াল রমেশ শীল

ভব সমুদ্রে ঘুরে আমার

  • Sub Title: মন ছুপানী পাপের মালে বোঝা কৈল্ল ভার
রাধারমণ দত্ত

ললিতে বিনয় করি বলিগো শ্যাম

  • Sub Title: সে বড় কঠিন অতি নিদারুণ নারীবধের ভয় রাখে না
রাধারমণ দত্ত

মনদুখে মইলাম গো সখী

  • Sub Title: এগো গোকুল নগরের মাঝে গো সখী কলঙ্ক হৈল রটনা
কবিয়াল রমেশ শীল

গাউসুল আযম বলে ডাক্‌রে মন

  • Sub Title: যারে ডাক্‌লে অঙ্গ শীতল হবে জুড়াবে জীবন
দুর্বিন শাহ

মন তো মানে না সই

  • Sub Title: প্রাণবন্ধু রহিল কই

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন