“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

স্টিমারে কী আজব কল
স্টিমারে কী আজব কল
  • Sub Title: উপরতলায় ইঞ্জিন আর নিচতলাতে ছাড়ে জল

স্টিমারে কী আজব কল
উপরতলায় ইঞ্জিন আর নিচতলাতে ছাড়ে জল।।

দুই ধারে দুই পাখা দিলো
মাঝখানে ইঞ্জিন বসাইল রে
কয়লা দিলে চলে ভালো
না দিলে সে হয় দুর্বল।।

স্টিম করে হাওয়ার জুড়ে
টেলি করে ছয়টা তারে রে
মহাজন বসিয়া ধারে
দেখে সে তারের কৌশল।।

সারেং আর টেন্ডল সুকানি
উপর তলায় আছে জানি রে
ষোলোজন প্রহরী জানি
ওরা সব খালাসির দল।।

ছয়জন ডাকাত ধারে
জাহাজে ডাকাতি করে রে
টিকেট ছাড়া পাইলে কারে
প্রাণে করে রসাতল।।

যাইতে চাইলে স্টিমারে
ধরে না টিকেট মাস্টারে রে
দুর্বিন শাহ কুমতির ফেরে
হারাইল পথের সম্বল।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আমার দীন দরদি মাঝি ভাই
আমার দীন দরদি মাঝি ভাই

আমার দীন দরদি মাঝি ভাই

  • Sub Title: আমায় পার করে দাও যাব সে পারে
দাও হে হৃদয় ভরে দাও
দাও হে হৃদয় ভরে দাও

দাও হে হৃদয় ভরে দাও

  • Sub Title: তরঙ্গ উঠে উথলিয়া সুধাসাগরে
হে নূতন, দেখা দিক আর-বার
হে নূতন, দেখা দিক আর-বার

হে নূতন, দেখা দিক আর-বার

  • Sub Title: দেখা দিক আর-বার জন্মের প্রথম শুভক্ষণ
 আমি কি দোষ দিব কারে রে
আমি কি দোষ দিব কারে রে

আমি কি দোষ দিব কারে রে

  • Sub Title: আপন মনের দোষে পল্লেম ফেরে রে
প্রভু গো, তুমি দয়াময়
প্রভু গো, তুমি দয়াময়

প্রভু গো, তুমি দয়াময়

  • Sub Title: তুমি দয়ার পাত্র সৃজিয়া বিচিত্র

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন