“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আমার মন না চায় এ ঘর বাঁধি লো কিশোরী
আমার মন না চায় এ ঘর বাঁধি লো কিশোরী

এ ঘর বাঁধি লো কিশোরী

আমার মন না চায়
এ ঘর বাঁধি লো কিশোরী
প্রাণ না চায়
এ ঘর বাধি লো কিশোরী।

চল না করি ফকিরি।।

শাঁইজির ওই নয়ন কোণে
ফুলের কাননে
কত না কামিনী ফোটে রে।।

রসিক মোরা (মওলা?)
কেলে (খেলে?) ভ্রমরা।।

গোপনে ফুলের মধু খায়লো কিশোরী।।

ত্রিবেণীর শূন্যতে বেঁধেছে ঘরুপে (ঘররূপে?)
রূপকাষ্ঠের ছাউনি দিয়া রে।

সে ঘরে ময়ূরূপে (ময়ূররূপে?)
লুকাইছে মালিফে (মালিকে?)।।

ওয়াকিমুস সালাত কায়েম হয় লো কিশোরী।
চল না করি ফকিরি।

নারীর ওই সিন্ধুমাঝে ভানুর এক কিরণ সাজে
তাহার মধ্যে প্রেমের বাজার রে।।

মামুন নদীয়া বলে চল সখী গহীন জলে
শুদ্ধ প্রেম কেনাবেচা করি লো কিশোরী।
চল না করি ফকিরি।

আমার মন না চায়
এ ঘর বাঁধি লো কিশোরী
প্রাণ না চায়
এ ঘর বাধি লো কিশোরী
চল না করি ফকিরি।।

চল না করি ফকিরি।।

কথা, সুর এবং কণ্ঠশিল্পীঃ মামুন নদীয়া (Mamun Noida):

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

মাইজভাণ্ডারী গান

এত গৌরব কর কি লইয়া রে

  • Sub Title: বড়াই কর কী লইয়া
রাধারমণ দত্ত

উদাস বাঁশি বাজল কোন বনে গো প্ৰাণ ললিতে

  • Sub Title: বাঁশির স্বরে কান্দে প্ৰাণ ধরাইতে না পারি মোর চিত্তে
রাধারমণ দত্ত

কৈ কৈ সে রূপ রসময়

  • Sub Title: মহানন্দ হয়
কবিয়াল রমেশ শীল

পাগল বানাইলা মোরে

  • Sub Title: আমি যে দিকেতে দৃষ্টি করি তোমায় হেরি মাইজভাণ্ডারী
মাইজভাণ্ডারী গান

সতত অধীন রঙ্গে

  • Sub Title: প্রাণ সঙ্গী থেকে প্রিয়ে দেখায় আমা ভিন
কবিয়াল রমেশ শীল

শুন বন্ধুগণ সদাই কর প্রেম আলাপন

  • Sub Title: আলাপে হয় প্রেম বলিষ্ট তুষ্ট আত্মা পুষ্ট মন
রাধারমণ দত্ত

ঐ শোনা যায় মোহন বাঁশির ধ্বনি গো

  • Sub Title: ঐ শোনা যায় মোহন বাঁশির ধ্বনি
কবিয়াল রমেশ শীল

মন বেটা তুই কোন সাধনে

  • Sub Title: প্রেমের অর্থ না বুঝিয়ে কামুক হয়ে দিন কাটালি
কবিয়াল রমেশ শীল

একটু পাগলের বাণী শুনরে

  • Sub Title: একটু পাগলের বাণী শুন
মাইজভাণ্ডারী গান

ভবে আপন কেহ নাই

  • Sub Title: আপন আপন গর্ব করে কেন কাট দিন

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন