কই থেকে আইলাম কই বা যাইতাম
কেন বা আইলাম, ভাবিয়া না পাইলাম
কার কাছে সেই খবর লইতাম।।ঠেকলাম মায়াজালে দিন গেল বিফলে
বুঝে না মন-পাগলে কারে কী কইতাম।
আমার কেউ নয় লাগিয়াছে ভয়
দেশে যাইবার সময় কী লইয়া যাইতাম।।সদায় এই ভাবনা দুনিয়াদারি যন্ত্রণা
সহিতে পারি না কত সইতাম।
পরের বাড়ি পরের ঘর জানিলে সেই খবর
তবে কি রঙবাজারে মন বিকাইতাম।।ধনদৌলত পরের বুঝ হইলে করিমের
আসল মনিবের গোলাম হইতাম।
আমি আমার হইয়া আমারে লইয়া
পরের গান থইয়া আমার নিজের গান গাইতাম।।
কই থেকে আইলাম কই বা যাইতাম
- Sub Title: কেন বা আইলাম ভাবিয়া না পাইলাম
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 12
বাউল গান এর নতুন প্রবন্ধ
আমরা চিত্র অতি বিচিত্র
- Sub Title: অতি বিশুদ্ধ অতি পবিত্র
কোন দেশে যাবি মন, চল দেখি যাই
- Sub Title: কোথা পীর হও তুমি রে
প্রাণসখি রে
- Sub Title: আমি বন্ধু বিনে প্রাণে বাঁচি না
দিবারেতে থেকো সবে বে-হুঁসিয়ারি
- Sub Title: রসুল বলে, এ দুনিয়া যেন ঝকমারি
উদয় কাল কলি রে ভাই
- Sub Title: কলি আমি বলি তাই
গৌরচান তোমায় পাব আর কতদিন বাকি
- Sub Title: তুমি একবার না দিলায় দেখা জন্মভরা ডাকাডাকি
কে যাবি চল বৃন্দাবনে যারে নাগাল পাই
- Sub Title: প্ৰাণনাথ বন্ধুরে পাইলে অঙ্গেতে মিশাই গো ধু
বাজে গো চাইর আতে এক বাঁশি
- Sub Title: বৃন্দাবন চইলে যায় আনন্দেতে ভাসি
এতদিন পরে মোরে
- Sub Title: আপন হাতে বেঁধে দিলে মুক্তিডোরে
আউজুবিল্লার সাথে বসিয়া সভাতে
- Sub Title: বিসমিল্লাহ বলিয়া শুরু করিনু কালাম
আমার নিকড়িয়া রসের রসিক কানন ঘুরে ঘুরে
- Sub Title: নিকড়িয়া বাঁশের বাঁশি বাজায় মোহন সুরে
চাঁদ-বদনে বল গো সাঁই
- Sub Title: বান্দার এক দমের ভরসা নাই
বাংলা
English 
Comments