“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: সাবধানে সবে তারে করিও যতন

সুন্দর ঈমান ধন অমূল্য রতন।
সাবধানে সবে তারে করিও যতন।।

দেখরে অবোধ মন, ভবেরি শয়তানি ফন।
রিয়াকারী চর্চাকারী পুস্তক বচন।।

এলম আমল ভাই, তার প্রতি কিছু নাই।
গীবত আসদ্দুজেনা শুনেবা কখন।।

কেতাবি দলিল আর, সওয়াল না জানে তার।
পাগলা কুকুর যেমন, বকবক করণ।।

শরিয়ত ত্বরিকত দুই রাহা শুদ্ধ পথ।
নবীজ্বী হইতে জারী, পেল জনে জন।।

নবীর ফরমান শোন, শরিয়ত সবে মান।
অবহেলে ত্বরীকত, দিয়াছ ছাড়ন।।

শরিয়তের দাবি কর, ত্বরিকতে ঠাট্টা মার।
কাফেরী দজ্জালী এই, শয়তানের ফন।।

শুনরে আশেক ভাই, ইবলিশের ধোঁকা খাই।
না ছাড়িও মাইজভাণ্ডারীর যুগল চরণ।।

করিমের নিবেদন, শুনরে আশেকগণ।
তোহফাতুল আখইয়ার মাঝে, খুলিবা নয়ন।।

লেখকঃ বজলুল করিম মন্দাকিনী

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

দুর্বিন শাহ

নবির গুণ আর বলব কারে

  • Sub Title: নবির আউয়াল কলিমায়
মাইজভাণ্ডারী গান

আর কত দিন হৈয়ে তুই ভিন

  • Sub Title: ধূলা ফেল এবে চল প্রেম খেলি বন্ধের সন
দুর্বিন শাহ

তওবা করো বারেবার

  • Sub Title: পড়ো দুরুদ আস্তাগফার
রাধারমণ দত্ত

কিমাশ্চৰ্য প্ৰাণসজনী দেখবে আয় ত্বরিতে

  • Sub Title: এরোপ্লেন উড়িয়া আইল বিস্কুটেরি ক্লাবেতে
রাধারমণ দত্ত

ঢেউ দিও না কথা রাখা রূপ দেখি

  • Sub Title: জলের ভিতরে শ্যামরায় ধু
হাসন রাজা

হাসন রাজা বাউলা, মনে সদায় রাখিও আল্লা

  • Sub Title: আর কিছু মনে আসলে পড়িও নওজবিল্লা
দুর্বিন শাহ

আমার নৌকায় তুমি মাঝি

  • Sub Title: দিলে যখন পরিচয়
রাধারমণ দত্ত

সহজ সাধন রে মন গুরু ভজনা রইল না

  • Sub Title: গুরু কৃষ্ণ রূপে রে মন শাস্ত্ৰে ঠিকানা
রাধারমণ দত্ত

ধন্য শ্ৰীচৈতন্য উদয় নদীয়ায়

  • Sub Title: হরি নামামৃত আনিয়াছে রে অরে মাধাই
কবিয়াল রমেশ শীল

দেখে যারে মাইজভাণ্ডারে আজব রঙের ফুল

  • Sub Title: ঝাঁকে ঝাঁকে উড়ে পরে আশেক অলি কুল
দুর্বিন শাহ

পঞ্চতত্ত্বের ভেদ বুঝিয়া

  • Sub Title: করো রে মন সাধনা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন